মা ইলিশের প্রজনন রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাত, বিক্রি ও মজুদ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। আইন বাস্তবায়নে মৎস্য বিভাগ ও প্রশাসন মাঠে থাকবে।এবার নিষেধাজ্ঞার সময়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১৫ হাজার জেলে পরিবার সরকারি খাদ্য সহায়তা পাবে। প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে মোট ৩৭৫ টন ভিজিএফ চাল দেওয়া হবে।আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়ার কাজীর বাজার, সূর্যমুখী, দানারদোল ও বিভিন্ন মৎস্যঘা...