Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

হাতিয়ায় নির্মাণের আগেই ধসে পড়ছে ৮ কোটি টাকার সড়ক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৯:১৬
হাতিয়ায় নির্মাণের আগেই ধসে পড়ছে ৮ কোটি টাকার সড়ক

ধসে পড়া সড়ক— আগামীর সময়

নোয়াখালীতে হাতিয়ার নিঝুম দ্বীপে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে আরসিসি ঢালাই ধসে পড়া, ফাটল ও ভেঙে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে সরেজমিনে তদন্ত করেছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ ঘটনায় নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপের প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কের মধ্যে মুক্তিযোদ্ধা বাজার থেকে শতফুল বাজার হয়ে নামার বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়ক আম্পান প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে।

মাইজদী এলাকার আবদুল হাই আরাম নামের এক ব্যক্তি কাজটির দায়িত্ব পেয়েছেন। ২০২৪ সালের ১৫ জুলাই নির্মাণকাজ শুরু হয়। ২০২৬ সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ইতোমধ্যে কাজের প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু, রড ও খোয়া ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও সড়কের নির্ধারিত পরিমাপও ঠিক রাখা হচ্ছে না। নির্মাণ করা সড়কের কিছু অংশ সামান্য বৃষ্টিতেই ক্ষতিগ্রস্ত হয়ে ওপরের স্তর উঠে গেছে। কোথাও কোথাও সড়কের অংশ ধসে পড়েছে।

তারা জানান, কাজ শুরুর পর থেকেই নির্মাণকাজের মান নিয়ে সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে অভিযোগ জানানোর পরও কাজের মানে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি।

আরও পড়ুন

বাড়ির খাবার খাওয়ার পর হাসপাতালে একই পরিবারের ১১ জন

১৬ আগস্ট ২০২৬

স্থানীয় বাসিন্দা আশরাফ মাঝি বলেছেন, ‌‘নিঝুম দ্বীপের মানুষ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এমনিতেই দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। বহুদিনের দাবির পর গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ শুরু হলেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে।’ তিনি কাজের মান নিশ্চিত করার দাবি জানান।

নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার মেম্বার বলেছেন, ‘নির্মাণকাজে অনিয়ম হলে সরকারি অর্থের অপচয় হবে এবং এর ভোগান্তি পোহাতে হবে স্থানীয় হাজারো মানুষকে।’ ইতোমধ্যে যেসব স্থানে ত্রুটি দেখা দিয়েছে, সেগুলো যথাযথভাবে মেরামত করে বাকি কাজও নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।

হাতিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেছেন, ‘আম্পান প্রকল্পের আওতায় নিঝুম দ্বীপের মেইন রোডের কাজ চলমান রয়েছে। অনিয়মের অভিযোগ ওঠায় কাজ বন্ধ রয়েছে। বিষয়টি তদন্তের জন্য আজ আমরা সরেজমিনে এসেছি।’

উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে আইলা প্রকল্পের আওতায় আরসিসি ঢালাইয়ের মাধ্যমে বন্দরটিলা ঘাট থেকে নামার বাজার বিচ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ব্যবহারের পর সড়কটি ভেঙেচুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়লে নতুন করে বিভিন্ন ধাপে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

নোয়াখালীহাতিয়াসড়ক
    শেয়ার করুন:
    Advertisement
    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    ১৫ আগস্ট ২০২৬, ২১:১৭

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৩

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    ১৫ আগস্ট ২০২৬, ২২:৪২

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    ১৬ আগস্ট ২০২৬, ০২:৩২

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    এক শিক্ষকের কাঁধে ৬৫ শিক্ষার্থী

    এক শিক্ষকের কাঁধে ৬৫ শিক্ষার্থী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৩৭

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    advertiseadvertise