৯ হাজার লিটার পাম অয়েল জব্দ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পাম অয়েল জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
এক রিলিজে তিনি বলেছেন, হাতিয়া থানাধীন নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ হাজার ৫০০ লিটার অবৈধ ও অপরিশোধিত পাম অয়েল জব্দ করা হয়।
চোরাচালান কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



