Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাঠে তার হাঁটুজল থাকে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) ও চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০
মাঠে তার হাঁটুজল থাকে

পাকুন্দিয়ার হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: আগামীর সময়

পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই হাঁটুপানি জমে বিদ্যালয় মাঠে। এতে ভোগান্তি পোহাতে হয় শিক্ষক ও খুদে শিক্ষার্থীদের। এ অবস্থার সৃষ্টি হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুষ্কুরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

খামার পুষ্কুরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নাহার জানালেন, মাঠ নিচু হওয়ায় আশপাশের বাড়ির পানি মাঠে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়; যার কারণে শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ করা যাচ্ছে না। নিয়মিত বিদ্যালয়ে আসছে না কোমলমতি শিশুরা। মাঠটি ভরাট করলে কোমলমতি ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে আসবে এবং শিক্ষার পরিবেশ ঠিক হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বললেন, ‘শিক্ষক ও অভিভাবকরা বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার বিষয়টি জানিয়েছেন। ইউএনওর সঙ্গে আলাপ করে সমস্যাটি সমাধানের চেষ্টা করব।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করে সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে বলে জানালেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

চৌদ্দগ্রামের খামার পুষ্কুরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: আগামীর সময়

অন্যদিকে পাকুন্দিয়ার হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-আমিন বললেন, গত অর্থবছরে স্থানীয় ইদ্রিস আলীর বাড়ির আঙিনা ব্যবহার করে সংকীর্ণ একটি রাস্তা নির্মাণ হলেও নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। তা ছাড়া স্কুলের ভৌগোলিক অবস্থানও নিচু। অনেকবার মাঠে মাটি ভরাটের আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদন হোসেন বলেছেন, সারা উপজেলার যেসব স্কুলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেগুলোর মাটি ভরাটের জন্য তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাকুন্দিয়ার ইউএনও রূপম দাস বলেছেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। নতুন অর্থবছরে প্রকল্পের বরাদ্দ পাওয়া মাত্রই জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বললেন, ওই বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জপাকুন্দিয়াপ্রাথমিক বিদ্যালয়চৌদ্দগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!