Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

অপহরণ

৭ বছরের শিশুকে অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন
৭ বছরের শিশুকে অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন
৭ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমাম হোসেন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম সাজা দেওয়া হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জর্জ এ তথ্য জানান। মামলার বিবরণে বলা হয়েছে, ইব্রাহীম শেখের ৭ বছর বয়সী মেয়ে কেরানীগঞ্জে...
আদালত•৮ ঘণ্টা আগে
‘ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাব’
‘ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাব’
কক্সবাজারে অপহরণের ১ মাস পরে শফিকুল (১৩) ও শহিদুল (১১) নামের দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তারা আপন দুই ভাই। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে উদ্ধার করা হয় তাদেরকে।শফিকুল ও শহিদুল উখিয়া উপজেলার থাইংখালীর বাসিন্দা।সন্তানদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাদের বাবা-মা। ‘ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাব’, এক মাসের উৎকণ্ঠা, কান্না আর অনিশ্চয়তার পর দুই সন্তানকে ফিরে পেয়ে এমনই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দুই শিশুর বাবা শাহ আলম।...
সারা দেশ•৬ দিন আগে
লিসবনে বিদেশি নাগরিক অপহরণ, দুই বাংলাদেশি গ্রেপ্তার
লিসবনে বিদেশি নাগরিক অপহরণ, দুই বাংলাদেশি গ্রেপ্তার
পর্তুগালের রাজধানী লিসবনে এক বিদেশি নাগরিককে অপহরণ করে দুই দিন আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির জুডিশিয়ারি পুলিশ (পিজে)।গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ৩৫ ও ৪৩ বছর। তবে তদন্তের স্বার্থে তাদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।তাদের গ্রেপ্তারে পরিচালিত বিশেষ অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘টাকা’। জুডিশিয়ারি পুলিশের তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মুদ্রার নাম অনুসারে অভিযানের এই নামকরণ করা হয়েছে। তবে প্রকাশিত তথ্যে...
ইউরোপ•৯ দিন আগে
মাধবপুর থেকে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার মূল আসামি
মাধবপুর থেকে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার মূল আসামি
হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় আরাফাত ইসলাম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া থেকে উদ্ধার করা হয় কিশোরীকে। আরাফাতকে সিলেট নগরীর শাহপরান থানার মুরারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরও পড়ুন প্রেগন্যান্সি ফ্যাশনে মুগ্ধতা ছড়াচ্ছেন সামান্থা ০৫ আগস্ট ২০২৬...
সারা দেশ•১২ দিন আগে
কক্সবাজারে অপহৃত রাজমিস্ত্রি উদ্ধার, অপহরণকারী আটক
কক্সবাজারে অপহৃত রাজমিস্ত্রি উদ্ধার, অপহরণকারী আটক
কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে নিখোঁজ রাজমিস্ত্রিকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নেজামুল হক শয়ন (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অপহরণের পর রাজমিস্ত্রি জাবেরকে ছাড়তে মুক্তিপণের দাবিতে তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল।র‍্যাব-১৫ জানায়, গত ৩১ জুলাই উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ জাবের (২৪) কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে নিখোঁজ হন। পরে তার স্বজনদের কাছে অপহরণকার...
সারা দেশ•১৬ দিন আগে
সস্তা ভ্রমণের ফাঁদে থাইল্যান্ডে অপহৃত ৩ ভারতীয়, গ্রেপ্তার ৫
সস্তা ভ্রমণের ফাঁদে থাইল্যান্ডে অপহৃত ৩ ভারতীয়, গ্রেপ্তার ৫
থাইল্যান্ডে তিন ভারতীয় নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচ ভারতীয়কে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্যাংকক পোস্ট জানিয়েছে, মঙ্গলবার ব্যাংককের খলং তান এলাকার একটি হোটেল থেকে দেশ ছাড়ার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। তদন্তকারীদের দাবি, স্বল্প খরচের ভ্রমণ প্যাকেজের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের থাইল্যান্ডে এনে পরে মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা হয়েছিল।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অবতার সিং (৩৮), জগজিৎ সিং (৩৮), রামবালক কুমার (২৪), সুখবীর সিং (৩৭) ও কুলরা সিং (২৭)।তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে...
এশিয়া•১৯ দিন আগে
অপহরণের পর মারধর, মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা
অপহরণের পর মারধর, মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় সংবাদকর্মী জামাল উদ্দিনকে (৪০) অস্ত্রের মুখে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অপহরণের পর তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা বাজারের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন। এ সময় একটি সিএনজি অটোরিকশায় করে আসা ৫ থেকে ৭ জন মুখোশধারী অস্ত্রধারী তাকে জোর ক...
সারা দেশ•২২ দিন আগে
বাবার অসুস্থতার কথা বলে ভাতিজিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩
বাবার অসুস্থতার কথা বলে ভাতিজিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩
স্কুল থেকে ফিরছিল সাত বছর বয়সী শিশুটি। পথে সামনে এসে দাঁড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা। সেখানে বসা শিশুটির চাচা জানালেন, তার বাবা গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। তাকে যেতে বলেছে। সরল বিশ্বাসে শিশুটি উঠল অটোরিকশায়। সেই চাচা তাকে বাসায় নিয়ে আটকে রাখেন দুই দিন।তথ্য পেয়ে পুলিশ অটোরিকশার সূত্র ধরে চাচাসহ তিনজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় শিশুটিকে।আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।অপহৃত শিশুটির বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজে...
চট্টগ্রাম•এক মাস আগে
বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী
বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী
একমাত্র ছেলেকে হারানোর শঙ্কায় বাকরুদ্ধ মা। প্রতিটি মুহূর্তে এলাকাবাসী বুক কেঁপেছে একটাই প্রশ্নে— ‘ছেলেটা কি আর বেঁচে আছে?’ চার দিন পর অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। সুন্দরবনের গহিন অরণ্যে বনদস্যুদের নির্যাতনের ফলে নদীতে ঝাঁপ দিয়ে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টার চার দিন পরে ১৬ বছরের কিশোর মেহেদী হাসান ফিরে এসেছে মায়ের বুকে। কিন্তু তার শরীরজুড়ে এখনো নির্যাতনের ক্ষত, চোখেমুখে ভয়াবহ দুঃসহ স্মৃতির ছাপ। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার জীবিকার তাগিদে সুন্দরবনের একটি খালে কাঁকড়া ধরতে যায় কয়রা...
সারা দেশ•এক মাস আগে
পানি কিনতে নেমে অপহৃত বাবা-ছেলে, ৫০ হাজারে মুক্তি
পানি কিনতে নেমে অপহৃত বাবা-ছেলে, ৫০ হাজারে মুক্তি
রাজধানীর কল্যাণপুর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে বাবা-ছেলেকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন— মো. বিল্লাল, মো. জুম্মন ও শেখ মো. ফয়সাল।র‌্যাব জানিয়েছে, অপহরণের পর বাবা-ছেলেকে একটি পুরনো ভবনের চিলেকোঠায় নিয়ে যাওয়া হয়। চাঁদার দাবিতে চালানো হয় ভয়াবহ শারীরিক নির্যাতন। পরে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়।আজ রবিবার মিরপুরে র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়...
রাজধানী•এক মাস আগে
টাঙ্গাইলে স্কুলছাত্রী সামিয়া অপহরণ ও হত্যায় আসামির মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে স্কুলছাত্রী সামিয়া অপহরণ ও হত্যায় আসামির মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে স্কুলছাত্রী সামিয়া আক্তারকে অপহরণ ও হত্যার দায়ে আসামি সাব্বির মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্যান্য ধারায় তাকে ১৫ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আ ন ম ইলিয়াস এই রায় দেন। এসময় আদালতে ছিলেন আসামি।আসামি সাব্বিরের (২১) বাড়ি সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো....
সারা দেশ•এক মাস আগে
মাফিয়াদের মুক্তিপণ দিয়েছেন ৬ লাখ, নেই বিমান ভাড়া
মাফিয়াদের মুক্তিপণ দিয়েছেন ৬ লাখ, নেই বিমান ভাড়া
লিবিয়ার একটি মাফিয়া চক্রকে মুক্তিপণ পরিশোধ করার পরও দেশে ফিরতে পারছেন না বরিশালের আসাদুল বক্তিয়ার। প্রায় দুই মাস আগে মুক্তি পেলেও বিমান ভাড়ার টাকা জোগাড় করতে না পারায় তিনি অসুস্থ হয়ে লিবিয়ায় এক বাংলাদেশির আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে স্বামীকে মুক্ত করতে সর্বস্ব হারানো স্ত্রী নিপা বেগম দুই সন্তানকে নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।জানা গেছে, আসাদুল বক্তিয়ার আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে। সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ২০২২ সালের ১১ অক্টোবর ভিজিট ভিস...
সারা দেশ•এক মাস আগে
নিজ সন্তানকেই অপহরণ করেন জাপানিরা!
নিজ সন্তানকেই অপহরণ করেন জাপানিরা!
কয়েক মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন, ঘর খালি—সন্তান নেই। কোনো ফোন নেই, কোনো ঠিকানা নেই, নেই ফিরে পাওয়ার নিশ্চয়তাও। জাপানে বছরের পর বছর এভাবেই বিয়েবিচ্ছেদের পর হাজারো বাবা-মা কার্যত নিজেদের সন্তানের জীবন থেকে মুছে গেছেন। অবশেষে বহু বিতর্ক ও দীর্ঘ অপেক্ষার পর সেই ব্যবস্থায় পরিবর্তনের পথে হাঁটছে দেশটি।দেশটিতে বিয়েবিচ্ছেদের সময় প্রায়ই বাবা বা মা কেউ একজন সন্তানকে নিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যেতেন, ফলে অন্য অভিভাবক সন্তানের কোনো খোঁজই পেতেন না। এ ধরনের ঘটনায় সাধারণত যে অভিভাবক আগে সন্তান...
এশিয়া•এক মাস আগে
মোহনগঞ্জে দুই দিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
মোহনগঞ্জে দুই দিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
দুই দিনের ব্যবধানে নেত্রকোনার মোহনগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এক ঘটনায় অচেতন অবস্থায় অপহৃত পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের খাবারের বগি থেকে উদ্ধার করা হয়। অপর ঘটনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী অপহরণকারীর হাতে কামড় দিয়ে চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে।গত রবিবার ও সোমবার ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন।পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দৌলতপুর মডেল সরকা...
সারা দেশ•এক মাস আগে
শিশু অপহরণকালে আটক ২ যুবক, থানায় সোপর্দ
মনোহরদী ● শিশু অপহরণকালে আটক ২ যুবক, থানায় সোপর্দ
নরসিংদীর মনোহরদীতে এক শিশুকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।আটক দুই ব্যক্তি হলেন নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামের হাশিম উদ্দীনের ছেলে রফিক (২৫) এবং একই গ্রামের মোখলেছের ছেলে জজ মিয়া (২৩)।স্থানীয় সূত্রে জানা গেছে, ফারহান নামে শিশুটি দুপুর সাড়ে ১২টার দিকে মাছিমপুর গ্রামে তার মামার বাড়ির পাশ দিয়ে একা হেঁটে যাচ্ছিল। এ সময় দুই যুবক তাকে জোরপূর্বক একটি সি...
সারা দেশ•এক মাস আগে
অপহরণ ও চাঁদাবাজির মামলা, যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ কারাগারে ৫
অপহরণ ও চাঁদাবাজির মামলা, যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ কারাগারে ৫
দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় নেতা আরিফ মুনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী।পুলিশ জানায়, গত রবিবার রাতে আবদুস সামাদের ছেলে মো. মামুন (৩৬) তার বাবাকে অপহরণ করা হয়েছে বলে কোতোয়ালি থানায় অভিযোগ করেন। পরে সোমবার রাতে তিনি এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উ...
সারা দেশ•এক মাস আগে
প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চিকিৎসককে অপহরণ
টেকনাফ ● প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চিকিৎসককে অপহরণ
কক্সবাজারের টেকনাফে দিনেদুপুরে বাড়ি থেকে অস্ত্রের মুখে এক পল্লী হোমিও চিকিৎসককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।আজ রবিবার দুপুরের এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায়।অপহৃত চিকিৎসককে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে।অপহৃত চিকিৎসক কামাল উদ্দিন (৬৫) প্রকাশ বিএ কামাল। তিনি বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে একদল...
সারা দেশ•২ মাস আগে
মুক্তিপণের ৭৫ লাখ টাকার চেক নিতে এসে ধরা!
মুক্তিপণের ৭৫ লাখ টাকার চেক নিতে এসে ধরা!
দক্ষিণখানের ব্যবসায়ী মো. আজিবুর রহমান অপহরণের শিকার হন গত ৯ জুন। ভিডিওকলে পরিবারকে মারধরের দৃশ্য দেখিয়ে মুক্তিপণ হিসেবে ১ কোটি টাকা দাবি করা হয়। একপর্যায়ে একটি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় ২৫ লাখ টাকা। আর বাকি ৭৫ লাখ টাকার চেক নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে চার অপহরণকারী। উদ্ধার করা হয় ভুক্তভোগী আজিব...
রাজধানী•২ মাস আগে
জাবি শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদাবাজি, প্রধান আসামি গ্রেপ্তার
পূর্বধলা ● জাবি শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদাবাজি, প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ, মারধর ও চাঁদাবাজির ঘটনায় প্রধান আসামি শিশির তালুকদার রাতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেক...
সারা দেশ•২ মাস আগে
প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
মালয়েশিয়াপ্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা  হলেন আরিফুল (৩০) ও সানি (২২)। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার শফিরকান্দি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।সিআ...
রাজধানী•২ মাস আগে