Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মারধরের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক ও ডিলারের

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৩:০৩
মারধরের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক ও ডিলারের

শাজাহানপুরে মারধরে আহত দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক সজিবুল আলম সজিব। ছবি: আগামীর সময়

বগুড়ার শাজাহানপুরে সরকারি বাজারের ডিলারের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক সজিবুল আলম সজিব। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন ডিলার শফিকুল ইসলাম বাদল। ঘটনার সত্যতা জানার চেষ্টা চলছে- বলছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

সজিব দৈনিক দিনকাল পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি এবং শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। আর শফিকুল ইসলাম বাদল বীরগ্রাম খরনা এলাকার সরকারি ন্যায্যমূল্যের বাজারের অনুমোদিত ডিলার।

সজিবের ভাষ্য, পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শফিকুলের সঙ্গে কথা বলতে যান তিনি। এ নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে তর্ক হলে শফিকুলের লোকজন তাকে মারধর করেন। স্থানীয়দের খবরে পুলিশ ও এলাকার সাংবাদিকরা যায় ঘটনাস্থলে। সজিবকে পাঠানো হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। 

ডিলার বাদলের অভিযোগ, সজিব তার কাছে চাঁদা চাইতে এসেছিলেন। এ নিয়েই তর্ক। ‘সে (সজিব) আমার ড্রয়ারে হাত দিয়ে টাকা নেয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে পাশে থাকা তালা দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাজারের লোকজন তাকে আটকে পুলিশে দেয়’- বললেন বাদল।

ঘটনাস্থল থেকে বাদলকেও আহত অবস্থায় নেওয়া হয় শহীদ জিয়া মেডিকেলে। তবে সেখান থেকে পরে চলে যান তিনি। 

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেছেন, ‘ওখানে কী হয়েছে, সেটা আমরা এখনও নিশ্চিত না। সাংবাদিক সজিবের শারীরিক অবস্থা স্বাভাবিক না। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

বগুড়াশাজাহানপুরসাংবাদিকব্যবসায়ীডিলারমারধরচাঁদাবাজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম