গৃহ ও ভূমিহীন মানুষের জন্য বগুড়ার শাজাহানপুর উপজেলার পলিপাড়া ও চাঁদবাড়িয়ায়
নির্মাণ করা হয়েছিল ২৪টি ঘর। ঘর পেলেও সেখানে থাকছেন না অনেকে। আশ্রয়ণ প্রকল্পের
অনেক
ঘরই
পড়ে
আছে
তালাবদ্ধ।
কেউ
থাকছেন
অন্যত্র,
কেউ
আবার
ঘরের
পরিবেশ
নিয়ে
অসন্তুষ্ট।
এর মধ্যে আড়িয়া ইউনিয়নের পলিপাড়া আশ্রয়ণ প্রকল্পে ৯টি ঘরের মধ্যে দুটিতে মানুষ বসবাস করছে। বাকি ঘরগুলো পড়ে আছে তালাবদ্ধ। আর পাশের চাঁদবাড়িয়া গুচ্ছগ্রামের ১৫টি ঘরের মধ্যে ১১টিতে পরিবার থাকলেও চারটি ঘর দীর্ঘদিন ধরে তালাবদ্ধ।
কারণ হিসেবে সংশ্লিষ্টরা বল...