Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শাজাহানপুর

জলাবদ্ধ স্কুলমাঠে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২০:৩৬
জলাবদ্ধ স্কুলমাঠে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ

ছবি: আগামীর সময়

প্রায় ৩ বছর ধরে বগুড়ার শাজাহানপুরে আড়িয়া রহিমাবাদ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেখা দিয়েছে জলাবদ্ধতা সমস্যা। এ নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনকে জানালেও কোনো সমাধান মেলেনি।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধূলা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ২টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলাবদ্ধ মাঠে কাগজের তৈরি নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানায়।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের অন্তত ৭ মাস বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। শুধু বিদ্যালয়ের পাশের একটি ড্রেন। ফলে আশপাশের এলাকার সব পানি বিদ্যালয়ের নিচু মাঠে এসে জমে থাকে। এই পরিস্থিতির মধ্যে মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়। এতে ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয় অভিভাবক ও সাবেক ইউপি সদস্য মুরাদ কুরাইশী বললেন, মহাসড়ক নির্মাণের সময় ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হওয়ার পথ নেই। কয়েক বছর ধরে আমরা এ সমস্যায় ভুগছি, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি।

আরও পড়ুন

রমেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ত্রাণমন্ত্রী দুলু

০৯ জুলাই ২০২৬

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহিন জানায়, মাঠে সবসময় পানি জমে থাকে। ময়লা পানি দিয়ে স্কুলে আসতে ভালো লাগে না। বেশি বৃষ্টি হলে ক্লাসের ভিতরেও পানি আসে।

একই শ্রেণির সামির ও শাহরিয়ার বলেছে, আমরা স্কুলে এসে খেলতেও পারি না। পিটি করতে পারি না। আমাদের এ জন্য খুব খারাপ লাগে।

এ বিষয়ে আফসোস করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার বলেছেন, গত বছর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ময়লাযুক্ত পানিতে বিদ্যালয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরাও মাঠে পানি মাড়িয়ে স্কুলে আসতে চায় না।

আবারও বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে বলে যোগ করেন প্রধান শিক্ষক।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের ভাষ্য, সমস্যা সমাধানে কাজ করছি। প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে স্থানটি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেব।

শাজাহানপুরকাগজের নৌকাপ্রতিবাদ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise