Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের চালক ও সহকারীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪২
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের চালক ও সহকারীকে কুপিয়ে জখম

দর্শনা জংশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনে হামলা। ছবি: আগামীর সময়

চুয়াডাঙ্গার দর্শনা জংশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনে হামলা চালিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। এ সময় তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে দর্শনা জংশনের আউটার সিগন্যালের কাছাকাছি দুধপাতিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী চালক কবির হোসেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি মালবাহী ট্রেন সিগন্যালের জন্য দুধপাতিলা এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনটিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে জখম করে। পরে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় দুজনই ট্রেন চালিয়ে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান। বর্তমানে ট্রেনটি স্টেশনটির ২ নম্বর লাইনে দাঁড়িয়ে রয়েছে। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানোর কথা আছে।

আরও পড়ুন

চট্টগ্রাম-নাজিরহাট রুটে কাল থেকে কমিউটার ট্রেন, ভাড়া ২০ টাকা

১৬ নভেম্বর ২০২৬

জীবননগরের উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াসিন আরাফাত জানিয়েছেন, দুধপাতিলা এলাকায় ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত চালক ও সহকারী চালকের ওপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পাশাপাশি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তারা ট্রেন চালিয়ে উথলী স্টেশনে পৌঁছান।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রেনটি পরিদর্শন করেছেন করেছেন বলেও জানান তিনি।

ট্রেনচুয়াডাঙ্গাদর্শনাছিনতাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়