Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভয়ঙ্কর শব্দ ‘অপহরণ’, সুন্দরবন এলাকায় এটিই যেন প্রচলিত!

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৯:০৭
ভয়ঙ্কর শব্দ ‘অপহরণ’, সুন্দরবন এলাকায় এটিই যেন প্রচলিত!

ছবি: আগামীর সময়

অপহরণ! এই শব্দটি শুনলে আঁতকে উঠবে না, এমন মানুষ পাওয়া কষ্ট। অথচ এই ভয়ঙ্কর শব্দটিই এখন অহরহ শোনা যাচ্ছে সুন্দরবনের পাশের এলাকার শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের মুখে। কারণ প্রতিনিয়ত বনদস্যুদের হাতে অপহরণের শিকার হচ্ছে মধু ও মৎস্য আহরণ করতে বনে যাওয়া কারও বাবা, কারো সন্তান, কারও ভাই আবার কারও স্বামী।

জীবিকার তাগিদে এসব হতদরিদ্র মানুষগুলো বনে গেলেই তাদের ওপর হামলে পড়ছে সশস্ত্র দস্যুরা। লাখ লাখ টাকা চাঁদা দাবি করা হয় তাদের কাছে। চাহিদা মাফিক চাঁদা দিতে ব্যর্থ হলে করা হয় নির্মম নির্যাতন। শেষমেশ তাদের ভাগ্যে জোটে অপহরণের মতো ভয়ঙ্কর পরিণতি।

সম্প্রতি সুন্দরবনের পূর্ব-পশ্চিম দুই অঞ্চলেই যেন চলছে বনজীবী অপহরণের এক নীরব প্রতিযোগিতা। প্রায় প্রতিদিনই ঘটছে এমন অঘটন। গোটা সুন্দরবনই এখন দস্যু বাহিনীর দখলে। দস্যুদের কাছে জিম্মি হয়ে পড়েছে সুন্দরবন সংশ্লিষ্ট বিশাল একটি জনগোষ্ঠী।

বনসংলগ্ন এলাকার ভুক্তভোগী কয়েকজন জেলে ও মহাজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একেকটি দস্যু বাহিনীর একাধিক তথ্যদাতা (সোর্স) ও চাঁদা আদায়কারী রয়েছে লোকালয়ে। কে কখন বনে যায়, কে চাঁদা দিয়েছে বা কে দেয়নি, তাদের নিয়ে কে কী আলোচনা করছে- এর সব তথ্য দস্যুদের কাছে টাইম টু টাইম পৌঁছে দেয় তারা।

ফলে, কোনও বনজীবী যদি তাদের নির্মমতার কথা প্রকাশ করে তাহলে পরবর্তীতে বনে যাওয়া তার জন্য বন্ধও হতে পারে চিরতরে। আর গেলেও তার জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে। যে কারণে নীরবে চাঁদা ও মুক্তিপণ দিয়ে ফিরে আসার পরও দস্যুদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

তথ্যানুসন্ধানে জানা গেছে, শুধু পূর্ব বনবিভাগ থেকে গত এক মাসে অর্ধ শতাধিক জেলে অপহরণের শিকার হয়েছেন বিভিন্ন দস্যু বাহিনীর হাতে। এদের মধ্যে বেশিরভাগই গোপনে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। এখনও বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কাছে অন্তত ১৩ জন জেলে জিম্মি থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এ ছাড়া এসব বাহিনীকে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে শত শত বনজীবীকে।

গত সোমবার (৩ মে) রাতে শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকা থেকে একটি নৌকাসহ ১১ জেলেকে এবং মঙ্গলবার (৪ মে) সন্ধ্যায় বনের ছোট খাজুরা এলাকা থেকে আরও দুই জেলেকে অপহণ করে নিয়ে যায় দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের মুক্তিপণ হিসেবে জনপ্রতি দাবি করা হয়েছে এক লাখ টাকা করে।

নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাটের শরণখোলা উপজেলা উত্তর রাজাপুর ও চালিতাবুনিয়া গ্রামের চার মৎস্য ব্যবসায়ী জানিয়েছেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল ও খাজুরা এলাকা থেকে তাদের জেলেদের ১৩টি নৌকায় হানা দিয়ে ১৩ জেলেকে তুলে নিয়ে যায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। পরে মোবাইল ফোনের মাধ্যমে অপহৃতদের মুক্তির জন্য জনপ্রতি ১ লাখ টাকা ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। দ্রুত মুক্তিপণের টাকা পরিশোধ করে জেলেদের ছাড়িয়ে নিতে মোবাই ফোনের মাধ্যমে মহাজনদের চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যথায় করুণ পরণতি ভোগ করতে হবে। দস্যুদের এমন হুমকিতে এবং বিশাল অংকের মুক্তিপণ দাবি করায় উৎকণ্ঠায় পড়েছেন অপহৃত জেলেদের মহাজন ও পরিবার।

অপহৃত জেলেরা হলেন, শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সজিব হাওলাদার (২৭), রুবেল হাওলাদার (৩০), হাফিজুল (২২), লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩), ছগির হাওলদার (৩২), রাকিব হাওলাদার (২৪), চালিতাবুনিয়া গ্রামের ছরোয়ার (৩৭), ছগির বয়াতী (৪০) এবং পাথরঘাটার উপজেলার পদ্মাস্লুইস এলাকার রুবেল (২৫) ও খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫)।

এই ঘটনার একদিন আগে গত ২ মে বনদস্যু করিম শরীফ ও নানাভাই বাহিনীর কাছে ১৩দিন জিম্মি থাকা ৬ জেলে ফিরে এসেছেন। এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ওই জেলেদের মুক্ত করেন তাদের মহাজন।

বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অপহরণের শিকার শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুস হাওলাদারের ভাষ্য, এক লাখ টাকা করে মুক্তিপণ চেয়েছে দস্যুরা। আমি গরিব মানুষ, কোথায় পাব এত টাকা। মহাজনকে অনুরোধ করেছি যেকোনোভাবে আমার ছেলেসহ সবাইকে ছাড়িয়ে আনার জন্য। মহাজনও মুক্তিপণের টাকা কমানোর জন্য দস্যুদের সঙ্গে যোগাযোগ করছেন। অপহৃতদের পরিবারের সবাই রয়েছে দুশ্চিন্তায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানালেন, সম্প্রতি সুন্দরবনে অপহরণের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। দস্যুদমনে চলছে অপারেশন, তার মধ্যেই একের পর এক ঘটছে দস্যুতা। এতে জেলে সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বনে ভয় পাচ্ছে এখন। জেলে অপহরণের বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়েছে।

এ ব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের ভাষ্য, দস্যুদমনে তাদের অপারেশন অব্যাহত রয়েছে। অপহৃত জেলেদের অবস্থান সনাক্তে চলছে গোয়েন্দা তৎপরতা।‎


অপহরণসুন্দরবনবাগেরহাট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise