Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক অদিতির মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৪৭
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক অদিতির মৃত্যু

অদিতি সাহা অনন্যা। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের শিকাগোতে সড়ক দুর্ঘটনায় অদিতি সাহা অনন্যা নামে এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

নিহত অদিতির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তার বাবার নাম বাবুল সাহা। 

গত সোমবার (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিনলি পার্কের ভলমার রোড ও ওডিসি বুলেভার্ডের সংযোগস্থলের কাছে ঘটনাটি ঘটে। অদিতির গাড়ি সড়ক থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে উদ্ধারকারী দল পুকুর থেকে গাড়ি ও অদিতিকে উদ্ধার করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িতে তিনি একাই ছিলেন।

দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রবল ঝড় ও বৃষ্টি হচ্ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানিয়েছে, তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনো নির্ধারণ করা হয়নি। দুর্ঘটনাটি তদন্ত করছে টিনলি পার্ক পুলিশ।

ডা. অদিতি রাজধানীর জহিরুল হক শিকদার মেডিকেল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএস পাস করার পর সম্প্রতি সময়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন সম্পন্ন করে একটি স্থানীয় হাসপাতালে যোগ দিয়েছিলেন।


আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির বিক্ষোভ

২৯ জুলাই ২০২৬


রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।

চলতি বছরের জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিন বিভাগে রেসিডেন্সি শুরু করেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশে ও প্রবাসে সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে একজন মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করে শোক প্রকাশ করছেন।


বাংলাদেশি নিহতসড়ক দুর্ঘটনাযুক্তরাষ্ট্রশিকাগোব্রাহ্মণবাড়িয়া
    শেয়ার করুন:
    Advertisement
    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    advertiseadvertise