যুক্তরাষ্ট্রের শিকাগোতে সড়ক দুর্ঘটনায় অদিতি সাহা অনন্যা নামে এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত অদিতির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তার বাবার নাম বাবুল সাহা। গত সোমবার (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিনলি পার্কের ভলমার রোড ও ওডিসি বুলেভার্ডের সংযোগস্থলের কাছে ঘটনাটি ঘটে। অদিতির গাড়ি সড়ক থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে উদ্ধারকারী দল পুকুর থেকে গাড়ি ও অদিতিকে উদ্ধার করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িতে ত...