যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে'র উদ্বোধন আজ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্মানে রাস্তা ‘বেগম খালেদা জিয়া ওয়ে'র আনুষ্ঠানিক উদ্বোধণন আজ রোববার ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। সিটি অব শিকাগো দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৩ সেপ্টেম্বর সিটি অব শিকাগো সর্বসম্মতিক্রমে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে' রাস্তার নাম করনের সিদ্ধান্ত নেয়। তা ১৪ অক্টোবর অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়। রাস্তাটির পূর্ব নাম ছিল আপার ওয়াকার ড্রাইভ। আজকে রাস্তার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষে প্রেস মিনিস্টর গোলাম মতুর্জা উপস্থিত থাকবেন।
বেগম খালেদা জিয়ার নামে রাস্তার নামকরনের উদ্যোক্তা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু ও তার পরিবার। এর আগে ২০১৪ সালে তারই উদ্যোগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ হয়েছে।
বৃহত্তর সিলেটের হবিগঞ্জের সন্তান শাহ মোজাম্মেল নান্টু আগামীর সময়ের প্রতিনিধিকে বলেন, ম্যাডাম জিয়া মারা যাবার পরই ‘মাদার অব ডেমোক্র্যাসি' বেগম খালেদা জিয়ার নামে শহরে একটি রাস্তার নামকরণের জন্য সিটির কাছে আবেদন করেছিলাম। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারন অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে আসলে তা তাকে অবহিত করি। গতকাল শুক্রবার আমরা স্থানীয়ভাবে রাস্তার নামকরনের ফলকটি লাগিয়ে দিয়েছি। আজ রোববার সিটি অব শিকাগে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে।
উল্লেখ্য শাহ মোজাম্মেল নান্টু ২০২৬ এর নির্বাচনে হবিগঞ্জ ১ থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। কিন্তু দলের বৃহত্তর স্বার্থে রেজা কিবরিয়াকে দল মনোনয়ন দিলে তিনি প্রার্থীতা প্রত্যহার করে নেন।
শিকাগোতে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণের খবরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সাধারণ সম্পাদক বদিউল আলম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও জ্যেষ্ঠ সহ—আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান ও সদস্যসচিব জাহাঙ্গীর শহিদ সরওয়ার্দী এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন।




