Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বাস্থ্যকেন্দ্রের ‘সেবা’ করবে কে

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর)
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:১৮
স্বাস্থ্যকেন্দ্রের ‘সেবা’ করবে কে

ছবি: আগামীর সময়

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটি একসময় স্থানীয়দের কাছে ছিল প্রাথমিক চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল। কিন্তু বর্তমানে নিজেই যেন ‘রোগী’ হয়ে পড়েছে কেন্দ্রটি। শতবর্ষী জরাজীর্ণ অবকাঠামো, চরম জনবল সংকট ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন লাখো মানুষ। বছরের পর বছর সংস্কার ও উন্নয়ন না হওয়ায় ঝুঁকিপূর্ণ টিনশেড ভবনে সীমিত জনবল নিয়ে চলছে সেবা কার্যক্রম। এতে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

সরেজমিনে দেখা যায়, উপস্বাস্থ্যকেন্দ্রটির ভবনের মাঝখানে অস্থায়ী পার্টিশন দিয়ে চলছে চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম। নেই প্রয়োজনীয় আসবাবপত্র। টিনের ছাউনিতে মরিচা পড়ে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলেই ছাদ দিয়ে চুইয়ে পড়ে পানি। এতে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। পর্যাপ্ত আলো না থাকায় দিনের বেলায়ও ভবনের ভেতর থাকে অন্ধকারাচ্ছন্ন।

স্থানীয়রা জানালেন, টোক ইউনিয়নের পাশাপাশি ময়মনসিংহের গফরগাঁও এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল।

জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রটিতে মেডিকেল অফিসার, মিডওয়াইফ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, অফিস সহায়কসহ পাঁচটি পদ অনুমোদিত থাকলেও বর্তমানে কর্মরত মাত্র দুজন। এর মধ্যে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও অন্যজন ফার্মাসিস্ট। ফলে প্রতিদিন গড়ে ১০০-১১০ জন রোগীকে সেবা দিতে হচ্ছে সীমিত জনবল দিয়ে।

টোক ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বললেন, ‘সাধারণ জ্বর, সর্দি-কাশি কিংবা প্রাথমিক চিকিৎসার জন্য আমরা এই স্বাস্থ্যকেন্দ্রে আসি। কিন্তু চিকিৎসক না থাকায় অনেক সময় প্রয়োজনীয় সেবা পাওয়া যায়নি।’

উপস্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আজহার উদ্দিন বললেন, ‘কাপাসিয়ার পাশাপাশি গফরগাঁও ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষও এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু জনবল ও অবকাঠামোগত সংকটের কারণে যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের আশ্বাস, ‘স্বাস্থ্যকেন্দ্রটির সমস্যার বিষয়টি স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’ ইউএনও তামান্না তাসনীমও দিলেন আশ্বাস, ‘স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

টোক ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সমস্যার বিষয়টি অবগত আছেন গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান। তিনি বললেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত নতুন ভবন নির্মাণ এবং জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

স্বাস্থ্যকেন্দ্রউপস্বাস্থ্যকেন্দ্রপ্রাথমিক চিকিৎসাগাজীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে