Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, কেজি ৬০ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৮:৫৭
হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, কেজি ৬০ টাকা

ছবি: আগামীর সময়

ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকা এবং দেশীয় কাঁচামরিচের সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে কমেছে কাঁচামরিচের দাম। মাত্র দুদিনের ব্যবধানে দেশীয় কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ৪০ টাকা কমে বর্তমানে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

হিলি বাজার ঘুরে জানা গেছে, তিন দিন আগেও দেশীয় কাঁচামরিচ প্রতি কেজি ৯৫ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা নেমে এসেছে ৬০ টাকায়।

এর আগে গত সপ্তাহে কাঁচামরিচের দাম ছিল প্রায় ১৫০ টাকা কেজি। আর কয়েকদিন আগে দাম বেড়ে সর্বোচ্চ ৩০০ টাকা কেজিতেও বিক্রি হয়েছে দেশীয় কাঁচামরিচ।

বাজারে কাঁচামরিচ কিনতে আসা আরমান আলী বলেন, দাম বাড়তে বাড়তে কাঁচামরিচ ৩০০ টাকা কেজি হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি কেনা কঠিন হয়ে পড়েছিল। প্রয়োজনের তুলনায় অর্ধেক পরিমাণ কিনতে হতো। এখন ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ায় দাম কমেছে। দুদিন আগে যে মরিচ ১০০ টাকা কেজি দরে কিনেছি, এখন সেটিই ৬০ টাকা। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে।

আরও পড়ুন

কাপ্তাই হ্রদ দখলদারদের তালিকা চেয়েছেন আদালত

১৬ আগস্ট ২০২৬

ক্রেতা আলেয়া বেগম বলেন, কাঁচামরিচের দাম হঠাৎ ৩০০ টাকা কেজিতে উঠে গিয়েছিল। ভারত থেকে আমদানি শুরু হওয়ার পর আবার দাম কমতে শুরু করেছে। এখন ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এতে সাধারণ ক্রেতারা স্বস্তি পেয়েছেন। তবে এত অল্প সময়ে দাম কেন এতটা বেড়েছিল, সেটিও খতিয়ে দেখা দরকার।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বৈরী আবহাওয়া, ঝড়-বৃষ্টি ও বিভিন্ন এলাকায় কাঁচামরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছিল। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে থাকে। পরে সরকার দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়।

তিনি বলেন, দেশীয় কাঁচামরিচের পাশাপাশি আমদানিকৃত মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। একই সঙ্গে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় দেশীয় মরিচের সরবরাহও বেড়েছে। আমদানি ও সরবরাহ এভাবে অব্যাহত থাকলে দাম আরও কমতে পারে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীরা কী দামে পণ্য কিনছেন এবং কী দামে বিক্রি করছেন, তা যাচাই করতে ক্রয়-বিক্রয়ের মেমো পরীক্ষা করা হচ্ছে। কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে বাজার তদারকির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হিলিকাঁচামরিচভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!