ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলিবন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা। দাম কম থাকায় স্বস্তি নিয়ে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। আজ শনিবার সকালে হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গসহ...