Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাংলাদেশ–ভারত সীমান্তে ইতিহাসের নীরব সাক্ষী: শতবর্ষী হিলি রেলওয়ে স্টেশন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৯:৪২
বাংলাদেশ–ভারত সীমান্তে ইতিহাসের নীরব সাক্ষী: শতবর্ষী হিলি রেলওয়ে স্টেশন

ছবি: আগামীর সময়

বাংলাদেশ–ভারত সীমান্ত ঘেঁষে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী হিলি রেলওয়ে স্টেশন। প্রায় দেড় শতাব্দীর ইতিহাস বয়ে চলা এই স্টেশন শুধু একটি রেলস্টেশনই নয়, বরং উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জীবন্ত স্মারক।
১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হিলি রেলওয়ে স্টেশনটি চিলাহাটি–পার্বতীপুর–সান্তাহার–দর্শনা রেলপথের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্মিত হয়। ব্রিটিশ শাসনামলে কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম ব্যস্ত রেলস্টেশন ছিল এটি। সে সময় যাত্রী ও পণ্য পরিবহনে স্টেশনটির ছিল বিশেষ গুরুত্ব।
১৯৪৭ সালের দেশভাগের পর সীমান্তরেখা হিলি শহরকে দুই ভাগে বিভক্ত করে। এর ফলে ভারতের একটি অংশ সীমান্তের ওপারে চলে গেলেও হিলি রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের ভূখণ্ডেই থেকে যায়। সীমান্তের একেবারে কোলঘেঁষে অবস্থান হওয়ায় এটি দেশের অন্যতম ব্যতিক্রমধর্মী রেলস্টেশনে পরিণত হয়েছে।

আরও পড়ুন

একই গানে ভিডিও বানিয়ে সেই শিক্ষিকার পাশে দাঁড়াচ্ছেন সহকর্মীরা

২৬ জুলাই ২০২৬

বর্তমানেও স্টেশনটি যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি এর ঐতিহাসিক গুরুত্ব, সীমান্তঘেঁষা অনন্য অবস্থান এবং শতবর্ষী স্থাপত্য প্রতিদিনই দেশ-বিদেশের ভ্রমণপিপাসু, ইতিহাসপ্রেমী ও রেলপ্রেমীদের আকর্ষণ করে। সীমান্তের কাছ থেকে ট্রেন চলাচল দেখার অভিজ্ঞতা অনেক দর্শনার্থীর কাছে ভিন্নমাত্রার অনুভূতি এনে দেয়।
স্থানীয়দের মতে, যথাযথ সংরক্ষণ, আধুনিকায়ন এবং পর্যটনবান্ধব উদ্যোগ গ্রহণ করা হলে হিলি রেলওয়ে স্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ হিসেবে আরও পরিচিতি লাভ করবে। ইতিহাস, ঐতিহ্য ও সীমান্তের অনন্য আবহ একসঙ্গে ধারণ করে আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী হিলি রেলওয়ে স্টেশন।

হিলিহিলি বাজারহিলি সীমান্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: