বাংলাদেশ–ভারত সীমান্ত ঘেঁষে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী হিলি রেলওয়ে স্টেশন। প্রায় দেড় শতাব্দীর ইতিহাস বয়ে চলা এই স্টেশন শুধু একটি রেলস্টেশনই নয়, বরং উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জীবন্ত স্মারক।
১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হিলি রেলওয়ে স্টেশনটি চিলাহাটি–পার্বতীপুর–সান্তাহার–দর্শনা রেলপথের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্মিত হয়। ব্রিটিশ শাসনামলে কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম ব্যস্ত রেলস্টেশন ছিল এটি। সে সময় যাত্রী ও পণ্...