Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হিলি স্থলবন্দরের ফোরলেন রাস্তার কাজের উদ্ভোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২০:০১
হিলি স্থলবন্দরের ফোরলেন রাস্তার কাজের উদ্ভোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

হিলি স্থলবন্দরের ফোরলেন রাস্তার কাজের উদ্ভোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানির প্রধান সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী  অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ রবিবার বিকাল ৪টার দিকে হিলির চারমাথা মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন তিনি। ৫০ কোটি টাকা ব্যয়ে মোট দুই কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীত করা হবে। আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, ‘হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট এবং চারমাথা মোড় থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। এর প্রভাব পড়েছে বন্দরের ব্যবসা-বাণিজ্যেও। এই অংশ ফোরলেনে উন্নীত করা ব্যবসায়ী ও স্থানীয়দের দীর্ঘদিনের চাওয়া ছিল। কাঙ্ক্ষিত স্বপ্ন এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ হলে এ বন্দরের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। ফলে এখানকার মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে।’

আরও পড়ুন

‘আল্লাহর ওয়াস্তে আমার স্বামীকে মারবেন না’

০৯ আগস্ট ২০২৬

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ জানান, হিলি জিরোপয়েন্ট থেকে বন্দরের ৪ নম্বর গেট এবং হিলি চারমাথা থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত মোট দুই কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পে নির্মাণব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপবিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ আমান, উপসহকারী প্রকৌশলী তাওহীদ উর রহমান, ইউএনও জর্জ মিত্র চাকমা, ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম শাহিন এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরহিলিস্থলবন্দর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!