Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হিলিতে ৪০০ টাকার কাঁচা মরিচ ১২০

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ২২:০৮
হিলিতে ৪০০ টাকার কাঁচা মরিচ ১২০

হিলিতে দোকানে কাঁচা মরিচ— সংগৃহীত

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলি বাজারে দ্রুত কমেছে কাঁচা মরিচের দাম। কয়েক দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এখন দেশীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ ১৪০ টাকা দরে। গতকাল বৃহস্পতিবার হিলি স্থলবন্দর থেকে পাইকারি বাজারে ভারতীয় কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। দাম কমে আসায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

আজ শুক্রবার হিলি বাজারের একাধিক খুচরা দোকান ঘুরে দেখা গেছে, দেশীয় ও ভারতীয় উভয় ধরনের কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে।

আরও পড়ুন

বাঁশের সঙ্গে প্লাস্টিকের চেয়ার বেঁধে মাকে হাসপাতালে নিলেন ২ ছেলে

০৭ আগস্ট ২০২৬

ব্যবসায়ীরা জানান, সরবরাহ সংকটের কারণে কিছুদিন আগে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে প্রতি কেজি ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। তবে ভারতীয় মরিচ আমদানি শুরু হওয়ার পর বাজারে সরবরাহ বাড়ায় পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই দাম কমতে শুরু করেছে।


হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট থেকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। গত বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছুটির কারণে ওই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এরপর বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে হিলি স্থলবন্দর দিয়ে ২৪টি ভারতীয় ট্রাকে মোট ১৬৭ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।


হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, ৭৪ জন আমদানিকারক মোট ৩৬ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। তার ভাষ্য, এসব অনুমতিপত্রের আওতায় আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ আরও বাড়বে।


ব্যবসায়ীদের মতে, ভারতীয় কাঁচা মরিচের আমদানি স্বাভাবিক থাকলে বাজারে সরবরাহ সংকট থাকবে না। এতে আগামী দিনগুলোতে কাঁচা মরিচের দাম আরও কমতে পারে।


কাঁচা মরিচহিলিদাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!