Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাঁশের সঙ্গে প্লাস্টিকের চেয়ার বেঁধে মাকে হাসপাতালে নিলেন ২ ছেলে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ২১:৫৩
বাঁশের সঙ্গে প্লাস্টিকের চেয়ার বেঁধে মাকে হাসপাতালে নিলেন ২ ছেলে

দিনাজপুরের বিরামপুরে বাঁশের সঙ্গে প্লাস্টিকের চেয়ার বেঁধে মাকে হাসপাতালে নিচ্ছেন দুই ছেলে— সংগৃহীত

ষাটোর্ধ্ব নারী তপতী রানী। পেঁপেগাছ ভেঙে কোমর ও পায়ে পড়ে আহত হয়েছেন তিনি। এরই মধ্যে রাস্তার অবস্থা এতই খারাপ যে তাকে হাসপাতালে নিতে কোনো গাড়ি আসছিল না। পরে বাঁশের সঙ্গে প্লাস্টিকের চেয়ার বেঁধে কাঁধে বহন করে হাসপাতালে নিয়ে যান তার দুই ছেলে।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। আহত তপতী রানী স্থানীয় বাসিন্দা ধীমান বসাকের স্ত্রী।

পরিবার জানায়, বাড়ির ভেতরে কাজ করার সময় একটি পুরনো পেঁপেগাছ ভেঙে তপতী রানীর ওপর পড়ে। এতে তিনি কোমর ও বাম পায়ে গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করলেও শুরু হয় নতুন বিপত্তি। গ্রামের কাঁচা রাস্তা বৃষ্টিতে এতটাই কর্দমাক্ত যে কোনো ভ্যান, ইজিবাইক কিংবা অন্য যানবাহন চলার অনুপযোগী। উপায়ন্তর না পেয়ে একটি বাঁশের সঙ্গে দড়ি দিয়ে প্লাস্টিকের চেয়ার বেঁধে তাতে তপতী রানীকে বসানো হয়। এরপর তার দুই ছেলে গৌতম বসাক ও উত্তম বসাক কাঁধে করে প্রায় আধাকিলোমিটার কাদা ভেঙে স্থানীয় বাজারে পৌঁছান। পরে সেখান থেকে ইজিবাইকে করে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহতের ছেলে উত্তম বসাক বলেছেন, ‘তাদের গ্রামের রাস্তা বর্ষা এলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। মাকে হাসপাতালে নিতে গিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। লাল মাটির রাস্তা কৃষিকাজের ট্রাক্টর ও পাওয়ার টিলারের চলাচলে আরও নষ্ট হয়ে গেছে।’

সরেজমিনে দেখা গেছে, সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামের প্রায় সাড়ে চার কিলোমিটার কাঁচা সড়কের অধিকাংশই কাদা ও পানিতে তলিয়ে আছে। ফলে শুধু রোগী পরিবহনই নয়, কৃষিপণ্য আনা-নেওয়া, স্কুল-কলেজে যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

গান করে ফেরার পথে বাস দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

০৭ আগস্ট ২০২৬

স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষাতেই একই দুর্ভোগের শিকার হতে হয় তাদের। গ্রামের এক নারী জানালেন, জরুরি প্রসূতি রোগীদের হাসপাতালে নিতে এই রাস্তা সবচেয়ে বড় বাধা। অনেক সময় সময়মতো চিকিৎসা নিশ্চিত করাও সম্ভব হয় না। খারাপ যোগাযোগব্যবস্থার কারণে গ্রামের সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।



স্থানীয় বিএনপি নেতা গোলজার রহমান জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানানো হলেও এখনো বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।



স্থানীয় জনপ্রতিনিধি শুকুর আলী বলেছেন, ‘২০২২ সাল থেকেই সড়কটি পাকাকরণের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। সম্প্রতি বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও জানানো হয়েছে এবং ইতিবাচক আশ্বাস মিলেছে।’



বিরামপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুরুজ্জামান মিয়া জানান, উপজেলার প্রায় ১০০ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। খিয়ারমামুদপুর গ্রামের সড়কটিও সেই তালিকায় রয়েছে। অনুমোদন পেলেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।


দিনাজপুরবিরামপুরবেহাল রাস্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে