শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় রাজধানীর বাজারে কমছে দাম। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে টমেটো, কাঁচা মরিচ, গাজর ও গোল বেগুনের দাম এখনো চড়া। অন্যদিকে মাছ-মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ ভোগ্যপণ্য। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, পূর্ব তেজতুরি বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় শিম বিক্রি হচ্...