Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

শীতের সবজিতেও কমছে না দাম

  • অধিকাংশ সবজি ৬০-১০০ টাকা কেজি
  • ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়
  • মাছেও উচ্চমূল্য, দেশি কৈ ২ হাজার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪
শেয়ার করুন:
শীতের সবজিতেও কমছে না দাম

গ্রাফিকস: আগামীর সময়

বাজারে গিয়ে মাছের দাম শুনে পরিমাণ কমাচ্ছেন ক্রেতারা। কেউ পছন্দের মাছ না কিনেই ফিরে যাচ্ছেন, আবার কেউ পরিবারের খাবারের তালিকা থেকে বাদ দিচ্ছেন তুলনামূলক দামি মাছ। মাঝারি আকৃতির ইলিশের কেজি ৩ হাজার টাকা, দেশি কৈ ২ হাজার টাকা। গরু ও খাসির মাংসের দামও চড়া। এর বিপরীতে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলার আশা ছিল ভোক্তাদের; কিন্তু সেখানেও মেলেনি ‍মুক্তি। উচ্চদরের জালে আটকে আছে প্রায় সব সবজি।

অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে। এ কারণে প্রকৃতার্থে স্বস্তি ফেরেনি বাজারে। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও পূর্ব তেজতুরি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১২০-২২০ টাকা, গাজর ৫০-১৪০, বেগুন ৬০-১২০, শিম ৮০-১০০ এবং করলা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লাউ ৬০-৮০, ঢেঁড়স ৮০-১০০, পটোল ৫০-৬০, ফুলকপি ও বাঁধাকপি ৪০-৬০ এবং মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে পেঁপে পাওয়া যাচ্ছে ২৫-৩০ টাকায়। তবে নতুন আলুর দাম ১৪০-১৬০ টাকা কেজি।

ক্রেতা রবিউল বললেন, গত বছর ১০০ টাকায় দুই থেকে তিনটা সবজি কিনতে পারলেও এ বছর একটা কিনতেই টাকা শেষ। শীত আসতেছে দাম কমবে, এখন দেখতেছি উল্টো বাড়ে।

পূর্ব তেজতুরি বাজারে ভ্যানে সবজি বিক্রি করেন ৩৫ বছর বয়সী হেদায়াত মিয়া। তিনি বললেন, ‘আগের মতো কম দামে কিনতে পারি না, বেশি দামে কিনি, তাই বেশি দামে বিক্রি করি।’ সবজি বিক্রেতা মেহেদি হাসানের ভাষ্য, কিছু সবজির দাম কমলেও অধিকাংশের দাম এখনো বেশি।

মাছের বাজারেও দামে ভিন্নতা। প্রতি কেজি রুই ৩০০-৭০০ টাকা, পাবদা ৪০০-৮০০, তেলাপিয়া ২০০-২৬০ এবং টেংরা ৬০০-১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দেশি কৈ মাছের কেজি ২ হাজার টাকা পর্যন্ত উঠেছে। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা কেজি। বড় চিংড়ির কেজি ১ হাজার ৪০০ টাকা।

মাছ বাজারে ক্রেতা মো. এনামুল বলছিলেন, ‘শুক্রবার ছুটির দিনে বেশি করে মাছ কিনতে এসেছিলাম। এসে দেখি বাজারে মাছের দাম অনেক বেশি। আগে যে পরিমাণ মাছ কিনতাম, এখন সেই টাকায় তার অর্ধেকও পাওয়া যাচ্ছে না। পরিবারের প্রয়োজন অনুযায়ী মাছ কিনতে গিয়ে অন্য খরচ কমাতে হচ্ছে।

বিক্রেতাদের দাবি, পণ্যের সরবরাহ, আড়তের দাম, পরিবহন ব্যয় এবং মান ও আকারের ওপর খুচরা মূল্য নির্ভর করে।

শীতের সবজিদাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    নাঈমের দ্রুততম ‘ফিফটি’

    নাঈমের দ্রুততম ‘ফিফটি’

    ‘ইসরায়েলের নির্বাচনে প্রথমবার ভোট দিলাম, কিন্তু ঘরে ফিরলাম লজ্জা নিয়ে’

    ‘ইসরায়েলের নির্বাচনে প্রথমবার ভোট দিলাম, কিন্তু ঘরে ফিরলাম লজ্জা নিয়ে’