Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

সবজির বাজারে ১০০ টাকা কিছুই না

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৩
সবজির বাজারে ১০০ টাকা কিছুই না

ছবি: আগামীর সময়

রাজধানীর কাঁচাবাজারে এখন ১০০ টাকার একটি নোট যেন সবজি কেনার ‘প্রবেশমূল্য’। একসময় যে নোটে একাধিক ধরনের সবজি কয়েক কেজি কেনা যেত, এখন তা আটকে গেছে একক সদাইয়ে। সেটাও মেলা ভার। প্রায় প্রতিটি সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১০০ টাকার সঙ্গে অতিরিক্ত অর্থ। ব্যতিক্রম শুধু পেঁপে ও ঢেঁড়সের মতো হাতে গোনা কয়েকটি তরকারি। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নিত্যদিনের খাবারের তালিকায় সবজিও এখন বাড়তি চিন্তার কারণ।

বিক্রেতাদের ভাষ্য, টানা বৃষ্টিতে সরবরাহ কম, তাই বাড়ছে দাম। অন্যদিকে ক্রেতারা বলছেন, এত দাম হলে সবজি কিনে কীভাবে খাব। আমিষ পাত থেকে উঠছে আরও আগেই, এখন শাক-সবজিও যেন বিলাসী পণ্য।

রাজধানীর মহানগর আবাসিক এলাকার বাসিন্দা বিউটি আক্তারের আক্ষেপ, করলা কিনতে হয়েছে কেজিপ্রতি ১২০ টাকা দরে। বাজারে সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। মাছও ন্যূনতম ২৫০ টাকা। মাঝারি আকারের চিংড়ি, যা আগে ৬৫০-৭০০ টাকা কেজিতে কিনতাম, এখন সেটিই অতিক্রম করেছে সাড়ে ৯০০ টাকা। বৃষ্টির অজুহাতে দাম বাড়িয়েছে মেনে নিলাম, কিন্তু কলার সঙ্গে তো বৃষ্টির সম্পর্ক নেই, তাহলে এই পণ্যের মূল্য কেন এত বেশি?

গতকাল শুক্রবার রাজধানীর কাঁঠালবাগান, মালিবাগ, কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, টানা বর্ষণ, ক্ষেতের ক্ষতি এবং ঢাকায় সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি।

বাজারে প্রতি কেজি বরবটি, করলা ও লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, গোল বেগুন ১৬০, উচ্ছে ১৪০, টমেটো ১৬০-২২০, শসা ১৪০-১৬০, কচুর লতি ১০০, কাঁকরোল ১২০, গাজর ১৩০ এবং চিচিঙ্গা ৮০ টাকা। লাউ বিক্রি হচ্ছে আকার ভেদে প্রতিটি ৮০-১০০ টাকায়, ফুলকপি ৬০-৮০ এবং বাঁধাকপি ৬০ টাকা। পেঁপে এখনো ৪০-৫০ টাকার মধ্যে থাকলেও সেটিই এখন তুলনামূলক কম দামের সবজি হিসেবে বিবেচিত হচ্ছে। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কাঁচা মরিচের দামও। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও দাম ৩০০ টাকাও ছুঁয়েছে। ধনেপাতা কেজিতে ২২০-৩০০ টাকা, ক্যাপসিকাম ৩৫০ টাকা, আর কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় উৎপাদন কমেছে, আবার যেসব সবজি সংগ্রহ করা যাচ্ছে, সেগুলো পরিবহনে অতিরিক্ত খরচ হচ্ছে। সে প্রভাব পড়ছে খুচরা বাজারে। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা মো. সোহেল বললেন, ‘বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি কম উঠছে। আড়তেই বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে আগের দামে বিক্রি করতে পারছি না আমরা।’

মাছ ও মুরগির বাজার: শুধু সবজি নয়; প্রাণিজ আমিষের বাজারেও বেড়েছে দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি মুরগিতে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সোনালি কক মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, সোনালি হাইব্রিড ৩২০ টাকা, ব্রয়লার ১৮০-১৯০ টাকা, লাল লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে।

এদিকে, মাছের বাজারে চাষের শিং মাছ ৩০০-৬০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, রুই ৪০০-৫৫০, মৃগেল ৩৫০-৪৫০, তেলাপিয়া ২০০, চাষের পাঙাশ ১৮০-২০০, কই মাছ ২০০-২২০ টাকা, পাবদা ৪০০-৪৫০, বোয়াল ৬০০-৮০০ এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে ডিমের বাজারেও। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকা, হাঁসের ডিম ১৮০, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা।

সাপ্তাহিক ছুটির দিনে কাঁঠালবাগানে বাজার করতে আসা সরকারি চাকরিজীবী শাহেদা বেগমের অভিযোগ, এখন বাজারে ১০০ টাকার নিচে সবজি খুঁজে পাওয়া কঠিন। বেশিরভাগ সবজিই ১০০ থেকে ১৬০ টাকা কেজি। কাঁচা মরিচ কিনলাম ২৮০ টাকা কেজিতে। সবজির দাম এত হলে চলব কীভাবে।

রাজধানীকাঁচাবাজারসবজিদাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    advertiseadvertise