Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হিলিতে বাড়ির আঙিনায় আঙুর চাষ করে তাক লাগালেন যুবক

গোলাম মোস্তাজিফুর রহমান মিলন, হিলি (দিনাজপুর)
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:৪৪
হিলিতে বাড়ির আঙিনায় আঙুর চাষ করে তাক লাগালেন যুবক

ছবি: আগামীর সময়

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রথমবারের মতো বাড়ির আঙিনায় আঙুর চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন পলাশ হোসেন নামে এক যুবক। তার বাড়ির আঙিনায় থোকায় থোকায় ঝুলছে পাকা আঙুর। ব্যতিক্রমী এই চাষ দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। অনেকেই আঙুর চাষে আগ্রহী হয়ে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন।

জানা গেছে, হিলি হাকিমপুর পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা পলাশ হোসেন ইউটিউবে আঙুর চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হন। পরে একটি নার্সারি থেকে দুটি আঙুরের চারা সংগ্রহ করে বাড়ির আঙিনায় রোপণ করেন। নিয়মিত পরিচর্যা ও যত্নে মাত্র নয় মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। দুই টিনের চালার মাঝখানে মাচা তৈরি করে গাছটি ছড়িয়ে দেন। বর্তমানে গাছজুড়ে থোকায় থোকায় গোলাকার আঙুর ঝুলছে, যা দেখে যে কেউ মুগ্ধ হচ্ছেন।

আরও পড়ুন

১৪ বছরে আমাকে মিডিয়াতে কেউ খারাপ প্রস্তাব দেয়নি: শবনম ফারিয়া

১৪ জুলাই ২০২৬


পলাশ হোসেন জানান, শুরুতে পরিবারের সদস্যরা তাকে নিরুৎসাহিত করেছিলেন। তবে গাছে ফল আসার পর তাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। প্রথমবার তিনি প্রায় ১৩ কেজি আঙুর উৎপাদন করেন এবং এর একটি অংশ প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করেন। এবার গাছে আরও বেশি ফল ধরেছে। তিনি আশা করছেন, চলতি মৌসুমে প্রায় ২০ কেজি আঙুর সংগ্রহ করতে পারবেন। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আরও বড় পরিসরে আঙুর চাষের পরিকল্পনাও রয়েছে তার।

স্থানীয় বাসিন্দারা জানান, হিলিতে বাড়ির আঙিনায় এভাবে আঙুর চাষ আগে দেখা যায়নি। তাই প্রতিদিনই অনেকে পলাশের বাড়িতে এসে আঙুরের গাছ দেখছেন এবং চাষাবাদ সম্পর্কে বিভিন্ন তথ্য জানছেন। অনেকের মাঝেই নতুন করে আঙুর চাষের আগ্রহ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

আর্জেন্টিনাকে হারাতে চাইলে আগে গোল দিও না : শ্যামল মাওলা

১৪ জুলাই ২০২৬

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগম বললেন, বাংলাদেশের আবহাওয়া ও মাটিতে আঙুর চাষ সম্ভব—পলাশের সফলতা তারই প্রমাণ। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আগ্রহী কৃষকদেরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

স্থানীয়দের মতে, একজন তরুণের এই উদ্যোগ শুধু একটি পরিবারের সাফল্য নয়, বরং উত্তরাঞ্চলে বিকল্প ফলচাষের সম্ভাবনারও নতুন দিগন্ত উন্মোচন করেছে।

হিলিহাকিমপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার