Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

কাপ্তাই হ্রদ দখলদারদের তালিকা চেয়েছেন আদালত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৮:৫২
কাপ্তাই হ্রদ দখলদারদের তালিকা চেয়েছেন আদালত

কাপ্তাই হ্রদ, ফাইল ছবি: আগামীর সময়

কাপ্তাই হ্রদের অবৈধ দখলদারদের নাম-ঠিকানাসহ তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চার বছর আগের এক রিটের পরিপ্রেক্ষিতে জমা দেওয়া সম্পূরক আবেদনের ওপর শুনানি শেষে রবিবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে বলা হয়, চার মাসের মধ্যে কাপ্তাই হ্রদের প্রকৃত মানচিত্র অনুযায়ী সীমানা জরিপ করে এর তেতর থাকা অবৈধ স্থাপনার মালিকদের নাম-ঠিকানাসহ আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। আদালত আগামী বছরের ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করেন। আদেশে রাঙ্গামাটির জেলা প্রশাসক এবং জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে এই রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দেন।

জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) একটি রিট পিটিশনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এইচআরপিবি রিটের প্রেক্ষিতে ২০২২ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট ডিভিশন রুল জারি করেন। আদালত হ্রদ জরিপ করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ দিয়েছিলেন।

আদালতের নির্দেশনা অনুসারে উচ্ছেদ শুরু করার পর প্রকৃত অবৈধ দখলদার নির্ধারণ করতে জরিপের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে অনুসারে আদালত জেলা প্রশাসককে জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জেলা প্রশাসক জরিপ করার জন্য জরিপ অধিদপ্তরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার এইচআরপিবি একটি সম্পূরক আবেদন দাখিল করে বলে জানান এইচআরপিবি'র আইনজীবী মনজিল মোরসেদ। এতে জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে কাপ্তাই হ্রদের ম্যাপ অনুসারে সীমানা জরিপ এবং অবৈধ দখলদারদের তালিকা দাখিলের আবেদন জানানো হয়। আজ আবেদনের ওপর শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদ সৃষ্টি করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল। বর্তমানে হ্রদটিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে অনেকে অবস্থান করছেন। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে পদক্ষেপ গ্রহণ করা হয় না। বর্তমানে অনেক অবৈধ দখলদাররা তাদের নিজের মালিকানা দাবি করছেন এ কারণে তাদের উচ্ছেদ করা যাচ্ছে না।

সরকার পক্ষে আইনজীবী ছিলেন ডিএজি নূর মোহাম্মদ আজমী।

কাপ্তাই হ্রদআদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!