Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অনুকূল আবহাওয়ায় রাজশাহীতে ৫৬ কোটি টাকার লিচু বাণিজ্যের আশা

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:২২
শেয়ার করুন:
অনুকূল আবহাওয়ায় রাজশাহীতে ৫৬ কোটি টাকার লিচু বাণিজ্যের আশা

ছবি: আগামীর সময়

রাজশাহীতে শুরু হয়েছে বোম্বে লিচুর মৌসুম। বাম্পার ফলন, অনুকূল আবহাওয়া এবং বাজারে ভালো দামের কারণে এ বছর জেলায় প্রায় ৫৬ কোটি টাকার লিচু বাণিজ্যের আশা করছেন কৃষি বিভাগ ও চাষীরা।

গ্রীষ্মের শেষ ভাগে রাজশাহীর বিভিন্ন বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে পাকা বোম্বে লিচু। আগাম জাতের দেশি লিচুর মৌসুম প্রায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাজার দখল নিতে শুরু করেছে জনপ্রিয় এ জাতটি। লালচে রঙ, বড় আকার ও মিষ্টি স্বাদের কারণে ক্রেতাদের মধ্যেও এর চাহিদা বেশি।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে লিচুর আবাদ হয়েছে জেলার ৯টি উপজেলায় ৫২৮ হেক্টর জমিতে। দেশি ও বোম্বে জাত মিলিয়ে এ বছর প্রায় ৩ হাজার ৭৭৫ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

কৃষি বিভাগ জানায়, মৌসুমের শুরুতে কিছুটা তাপপ্রবাহ থাকলেও পরে সময়মতো বৃষ্টি হওয়ায় লিচুর আকার, রঙ ও স্বাদ ভালো হয়েছে। বিশেষ করে বোম্বে লিচুর ফলন ও গুণগত মান ভালো হওয়ায় চাষীরা আশাবাদী।

পবা উপজেলার লিচু চাষি তইমুর জানান, ‘গত কয়েক বছরের তুলনায় এবার পোকার আক্রমণ ছিল কম। দেশি লিচু বিক্রি করে ভালো দাম পেয়েছি। এখন নামানো শুরু করেছি বোম্বে লিচু। ফলের মান ভালো হওয়ায় পাইকাররা বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন।’

বাঘা উপজেলার চাষি সাইদ বলছিলেন, ‘বাম্পার ফলন হওয়ায় আমরা খুশি। বাজারে সরবরাহ বেশি থাকলেও দাম এখনো ভালো আছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লাভ হবে।’

রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে এখন জমজমাট চলছে লিচু বেচাকেনা। বর্তমানে খুচরা বাজারে প্রতি ১০০টি ভালো মানের বোম্বে লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। পাইকারি বাজার থেকেও প্রতিদিন লাখ লাখ টাকার লিচু দেশের পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়।

লিচু মৌসুমকে ঘিরে শুধু চাষীরাই নন, আয় বাড়ছে আড়তদার, পরিবহন শ্রমিক, প্যাকেজিং শ্রমিক ও মৌসুমি ব্যবসায়ীদেরও। ফলে পুরো অঞ্চলে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) পাপিয়া রহমান মৌরী বলেছেন, ‘এ বছর রাজশাহীতে প্রায় ৫৬ কোটি টাকার সম্ভাবনা রয়েছে লিচু বিক্রির। ফলন ভালো হওয়ায় চাষীদের মুখে হাসি ফুটবে বলে আশা করছি।



রাজশাহীবাণিজ্যলিচু চাষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা