বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে উভয়পক্ষ। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, বিমান চলাচল, টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশনের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
এ সময় দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্...