রাজশাহীতে শুরু হয়েছে বোম্বে লিচুর মৌসুম। বাম্পার ফলন, অনুকূল আবহাওয়া এবং বাজারে ভালো দামের কারণে এ বছর জেলায় প্রায় ৫৬ কোটি টাকার লিচু বাণিজ্যের আশা করছেন কৃষি বিভাগ ও চাষীরা। গ্রীষ্মের শেষ ভাগে রাজশাহীর বিভিন্ন বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে পাকা বোম্বে লিচু। আগাম জাতের দেশি লিচুর মৌসুম প্রায় শেষ হওয়া...