Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভুট্টা নিয়ে দিশাহারা দিনাজপুরের চাষিরা

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৩:০১
ভুট্টা নিয়ে দিশাহারা দিনাজপুরের চাষিরা

ভুট্টা শুকাতে ব্যস্ত কৃষকেরা। ছবি: আগামীর সময়

টানা কয়েক দিন ধরে দিনাজপুরে এই রোদ-এই বৃষ্টি আবহাওয়া বিরাজ করছে। এতে ভুট্টা শুকাতে না পেরে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে না থাকায় ভুট্টা কিনতে অনীহা দেখাচ্ছেন ব্যবসায়ীরাও। ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা।

জেলার সদর, পার্বতীপুর ও কাহারোল উপজেলা ঘুরে দেখা গেছে, জমি থেকে ভুট্টা তুলে মাড়াই করলেও তা বিক্রি করতে পারছেন না কৃষকরা। রোদ না থাকায় ভুট্টা শুকানো সম্ভব হচ্ছে না। এতে মাড়াই করা ভুট্টা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

কাহারোল উপজেলার কৃষক হামিদ জানিয়েছেন, এ বছর তিনি ১৫ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। সম্প্রতি তিন বিঘা জমির ভুট্টা মাড়াই করলেও শুকাতে পারছেন না রোদ না থাকায়।

তার ভাষ্য, ‘এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে দামও ভালো ছিল। কিন্তু এখন রোদ না থাকায় ব্যবসায়ীরা ভুট্টা দেখতেও আসছেন না। এতে বড় দুশ্চিন্তায় আছি।’


আরও পড়ুন

আলুতে লোকসান, ভুট্টায় হাসছেন কৃষক

০১ মে ২০২৬

পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কৃষক রবিউল জানিয়েছেন, চার দিন আগে এক বিঘা জমির ভুট্টা মাড়াই করেছেন তিনি। কিন্তু এখনো তা বিক্রি করতে পারেননি।


তিনি বলেছেন, ‘আজও বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়া আরও কয়েক দিন থাকলে ক্ষতির মুখে পড়তে হবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে দিনাজপুরে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৬ হাজার ২০০ হেক্টর জমিতে। তবে আবাদ হয়েছে ৭৮ হাজার ৯০০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৭০০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে ভুট্টার।

ভুট্টা ব্যবসায়ী লোকমান হাকিম জানিয়েছেন, এক সপ্তাহ আগে কেনা ভুট্টাও এখনো শুকাতে পারেননি তিনি।

তার ভাষ্য, রোদ থাকলে ভুট্টার চাহিদা বাড়ে। কিন্তু কয়েক দিনের আবহাওয়ায় ভুট্টা শুকানো যাচ্ছে না। এজন্য নতুন করে ভুট্টা কেনাও সম্ভব হচ্ছে না। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন বলেছেন, গত বছরের তুলনায় এবার জেলায় বাম্পার ফলন হয়েছে ভুট্টার। মৌসুমের শুরুতে ভালো দামও পেয়েছেন কৃষকরা। তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে ভুট্টা ঘরে তুললেও শুকাতে পারছেন না অনেকে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে।

ভুট্টাবৃষ্টিবৈরী আবহাওয়াকৃষকদিনাজপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন