Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দিনাজপুর

আলুতে লোকসান, ভুট্টায় হাসছেন কৃষক

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ১৯:৩৪
আলুতে লোকসান, ভুট্টায় হাসছেন কৃষক

ছবি: আগামীর সময়

আলুর ফলন ভালো হলেও বাজারদর কম থাকায় ক্ষতির মুখে পড়েছেন দিনাজপুরের অধিকাংশ কৃষক। তবে একই জমিতে ভুট্টা চাষ করে সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারছেন তারা। কম খরচ ও ভালো দামের কারণে জেলায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৭৬ হাজার ২০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৭৮ হাজার ৯০০ হেক্টরে। লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৭০০ হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে।

জেলার ১৩টি উপজেলাতেই এখন আলুর সঙ্গে ভুট্টার আবাদ করছেন কৃষকরা। মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা ভুট্টা সংগ্রহ ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনেক ক্ষেত্রে মাঠ থেকেই পাইকাররা ভুট্টা কিনে নিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় বস্তাপ্রতি ভুট্টা বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকায়।

পার্বতীপুর উপজেলার কৃষক জয়নাল ২ বিঘা জমিতে আলুর পাশাপাশি ভুট্টা চাষ করেন। আলুতে লোকসান হলেও ভুট্টা থেকে লাভ করে কিছুটা ক্ষতি কাটিয়ে উঠেছেন তিনি। তার ভাষ্য, ভুট্টায় খরচ কম কিন্তু লাভ বেশি, তাই প্রতিবছরই ভুট্টা চাষে ঝুঁকছেন। এ বছর ২ বিঘা জমিতে খরচ বাদে প্রায় ৩০ হাজার টাকা লাভ হয়েছে।

বীরগঞ্জের কৃষক মঈনুল জানান, ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা কম থাকায় কয়েক বছর ধরে তিনি এই ফসল চাষ করছেন। এ বছর আগাম ভুট্টা আবাদ করে ভালো লাভ পেয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় বিক্রিতেও তেমন সমস্যা হয়নি।

ভুট্টা ব্যবসায়ী আরিফুজ্জামান উল্লেখ করেন, মৌসুম শেষে প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত মুনাফা করা সম্ভব হয়। তার মতে, লাভজনক হওয়ায় দিনাজপুরে প্রতি বছরই ভুট্টার আবাদ বাড়ছে। তবে সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিতে দাম কিছুটা কমেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন মন্তব্য করেন, ভুট্টা লাভজনক হওয়ায় কৃষকরা এই ফসলের দিকে ঝুঁকছেন। এবছর অনুকূল আবহাওয়ায় ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

দিনাজপুরভুট্টা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    ০৭ জুলাই ২০২৬, ০০:১৭

    পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন

    পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন

    ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৪

    যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    ০৭ জুলাই ২০২৬, ০৬:০৯

    বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

    বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

    ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৬

    প্যারাগুয়ে সিনেটরের বর্ণবাদী পোস্টে এমবাপ্পের ক্ষোভ

    প্যারাগুয়ে সিনেটরের বর্ণবাদী পোস্টে এমবাপ্পের ক্ষোভ

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৮

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৩

    খামেনির জানাজায় কোরআনের আয়াতে কূটনৈতিক বার্তা

    খামেনির জানাজায় কোরআনের আয়াতে কূটনৈতিক বার্তা

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৯

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৭ জুলাই ২০২৬, ০৭:৪০

    আজকের নামাজের সময়সূচি (০৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৭ জুলাই)

    ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৩

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১৫

    বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১

    ফুটবলটা খেলে যাও, মাঠে আবারও হাসো

    ফুটবলটা খেলে যাও, মাঠে আবারও হাসো

    ০৭ জুলাই ২০২৬, ০৯:২৮

    রোনালদো বললেন ‘জীবন এগিয়ে যাবে’

    রোনালদো বললেন ‘জীবন এগিয়ে যাবে’

    ০৭ জুলাই ২০২৬, ০৫:২৫

    সালাহদের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

    সালাহদের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

    ০৭ জুলাই ২০২৬, ১১:১০

    ৯ জনের  মৃত্যুদণ্ড

    ৯ জনের মৃত্যুদণ্ড

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১২

    advertiseadvertise