গভীর রাতের নিস্তব্ধতায় নাটোর শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন শহরের উত্তর চৌকিরপাড় শ্রীশ্রী রামচন্দ্র মন্দিরে শুরু হয় অন্যরকম এক কর্মযজ্ঞ। দিনভর নানা ব্যস্ততা ও কাজকর্ম সেরে এই মন্দিরে একে একে জড়ো হন একদল তরুণ। রাতের এই নিরিবিলি পরিবেশেই নিখুঁত ও সুন্দরভাবে কাজ করার সুযোগ পান তারা। প্রথমে কাঠ, বাঁশ ও বিচালির কাঠামো তৈরি করে তাতে মাটি দিয়ে প্রতিমার অবয়ব আনা হয়। সেই মাটি শুকানোর পর শুরু হয় আসল জাদু। বিশাল দাস, পৃথিবী গৌসামি কিংবা প্লাবন চৌধুরীর মতো ৮-১০ জন তরুণ ও যুবক দীর্ঘ দুই মাস রাত জেগে তিল তিল করে...