Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভুট্টা মাড়াই শ্রমিকের ক্লান্ত বাড়ি ফেরা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৫:৫১
ভুট্টা মাড়াই শ্রমিকের ক্লান্ত বাড়ি ফেরা

ছবি: আগামীর সময়

পাকা সড়ক ধরে দ্রুত এগিয়ে চলছে একটি ভ্যান। ভ্যানের পেছনে ভুট্টার খালি বস্তার ওপর হয়ে শুয়ে আছেন এক ব্যক্তি। চারপাশে সবুজ ক্ষেত, মাথার ওপর দুপুরের ক্লান্ত আলো। দূর থেকে দেখে মনে হতে পারে তিনি হয়তো একটু বিশ্রাম নিচ্ছেন।

কিন্তু স্থানীয়দের ভাষ্য—এটি বিশ্রামের দৃশ্য নয়, বরং দীর্ঘ শ্রম শেষে শরীরের অবসন্নতার একটি সাধারণ চিত্র।

ছবিটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কালো পীর এলাকায় তোলা। এখন চলছে ভুট্টা মাড়াইয়ের মৌসুম। একই সঙ্গে সামনে পবিত্র ঈদুল আজহা। ফলে কৃষিকাজ ও মৌসুমি শ্রমে যুক্ত মানুষের ব্যস্ততা এখন বছরের অন্য সময়ের তুলনায় বেশি।

ছবির ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি ক্লান্ত অবস্থায় শুয়ে থাকায় তাকে ডেকে কথা বলা হয়নি। তবে স্থানীয়দের ধারণা, তিনি ভুট্টা মাড়াই বা বহনের কাজে যুক্ত কোনো শ্রমিক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ভুট্টা সংগ্রহ, শুকানো, মাড়াই ও পরিবহনের কাজ একসঙ্গে চলে। অনেক শ্রমিক সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে কাজ করেন। কাজ শেষে কেউ ট্রলি, কেউ ভ্যান বা যেভাবে সম্ভব বাড়ি ফেরেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানালেন, এখন ভুট্টার কাজ অনেক। সকাল থেকে মাঠে থাকে মানুষ। গরমও বেশি। অনেককে দেখি কাজ শেষে ফেরার সময় খুব ক্লান্ত হয়ে যায়।

আরও পড়ুন

হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল

২৩ মে ২০২৬

আরেক স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলামের ভাষ্য, ঈদ সামনে থাকায় যারা দিনমজুর বা কৃষিশ্রমিক তারা এখন বেশি কাজ করার চেষ্টা করছে। কারণ সামনে সংসারের খরচ, ঈদের বাজার—সব মিলিয়ে চাপ বাড়ে।

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জনপদগুলোতে ভুট্টা এখন গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। তবে মাঠের উৎপাদনের পেছনে থাকা শ্রমিকদের দৈনন্দিন বাস্তবতা খুব একটা আলোচনায় আসে না। দিনের পর দিন খোলা রোদে কাজ করে অনেকেই বাড়ি ফেরেন চরম শারীরিক ক্লান্তি নিয়ে।

স্থানীয়দের ভাষ্য, এই সময়ে অনেক শ্রমিক পরিবারের প্রধান উপার্জনকারী। কারও সন্তান স্কুলে পড়ে, কারও সামনে ঈদের কেনাকাটা, কারও আবার সংসারের নিয়মিত ব্যয়। ফলে শরীর ক্লান্ত হলেও কাজ থামে না।

পীরগঞ্জের কালো পীর এলাকার ভ্যানের ওপর শুয়ে থাকা মানুষটির নাম জানা হয়নি। তবে দৃশ্যটি যেন একটি বড় বাস্তবতার প্রতিচ্ছবি—ঈদের আনন্দের প্রস্তুতির আড়ালে এখনও অসংখ্য মানুষ প্রতিদিন শ্রম আর দায়িত্ব নিয়ে বাড়ি ফেরেন নীরবে।

ভুট্টাপীরগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার