টানা কয়েক দিন ধরে দিনাজপুরে এই রোদ-এই বৃষ্টি আবহাওয়া বিরাজ করছে। এতে ভুট্টা শুকাতে না পেরে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে না থাকায় ভুট্টা কিনতে অনীহা দেখাচ্ছেন ব্যবসায়ীরাও। ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা।জেলার সদর, পার্বতীপুর ও কাহারোল উপজেলা ঘুরে দেখা গেছে, জমি থেকে ভ...