Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদের ছুটিতে শ্রীমঙ্গলে পর্যটক কম, হতাশ পর্যটন ব্যবসায়ীরা

  • এর পেছনে রয়েছে, হাম রোগের প্রাদুর্ভাব, এইচএসসি পরীক্ষা এবং ট্রেনের টিকিট সংকট
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৬:৫২
ঈদের ছুটিতে শ্রীমঙ্গলে পর্যটক কম, হতাশ পর্যটন ব্যবসায়ীরা

ছবি: আগামীর সময়

শহরের ইট-পাথরের ব্যস্ত জীবন থেকে খানিকটা স্বস্তি খুঁজতে অনেকেই ছুটে আসেন সবুজ চা-বাগান, পাহাড় ও বনাঞ্চলঘেরা শ্রীমঙ্গলে। দেশের চায়ের রাজধানীখ্যাত এই পর্যটন নগরীতে ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটকের সমাগম বাড়বে বলে আশা করেছিলেন ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টরা। তবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। পর্যটন সংশ্লিষ্টদের মতে, অন্যান্য বছরের তুলনায় শ্রীমঙ্গলে এবার পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম।

ঈদের দিন দর্শনার্থীর সংখ্যা ছিল খুবই সীমিত। পরদিন থেকে কিছুটা পর্যটক বাড়লেও তাঁদের বেশির ভাগই আশপাশের এলাকার ভ্রমণপিপাসু মানুষ। দূর-দূরান্ত থেকে আগত পর্যটকের সংখ্যা এখনো আশানুরূপ নয়। ফলে পর্যটননির্ভর ব্যবসাগুলোতেও কাঙ্ক্ষিত প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে না।

চা-বাগান, পাহাড়, বনাঞ্চল, লেক ও ঝর্ণাবেষ্টিত শ্রীমঙ্গল দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতিবছর ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক এখানে ভিড় করলেও এবার সেই চিত্র অনেকটাই অনুপস্থিত।


আরও পড়ুন

ঈদের পরও পর্যটকশূন্য তাহিরপুর, বিপাকে পর্যটননির্ভর মানুষ

২৯ মে ২০২৬



শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন চা-বাগান, বধ্যভূমি-৭১, সিতেশ বাবুর চিড়িয়াখানা, টিপড়াছড়া গলফ মাঠ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), রাবার বাগান, বাইক্কা বিল, চম্পা লেক, নীলকণ্ঠ টি কেবিন, লাল পাহাড়, বিটিআরআই সড়ক, খাসিয়া পল্লি ও মণিপুরি পাড়া। এ ছাড়া পাশের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতি সৌধেও পর্যটকদের যাতায়াত রয়েছে।

পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন বলেছেন, ‘হোটেল ও রিসোর্টগুলোতে বুকিং ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে স্থানীয় পর্যটকদের উপস্থিতিই বেশি দেখা যাচ্ছে। তবে টানা ছুটির বাকি দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও বেশি পর্যটক শ্রীমঙ্গলে আসবেন বলে আমরা আশাবাদী।’

রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তাপস জানান, ‘রাধানগর এলাকার হোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে এরইমধ্যে প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ আগাম বুকিং সম্পন্ন হয়েছে। পর্যটকেরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তবে এবার প্রত্যাশিত সাড়া এখনো পাওয়া যাচ্ছে না। এর পেছনে দেশে হাম রোগের প্রাদুর্ভাব, এইচএসসি পরীক্ষা এবং ট্রেনের টিকিট সংকটের মতো বিষয়গুলো প্রভাব ফেলতে পারে। আগামী কয়েক দিনে বুকিং আরও বাড়বে বলে আশা করছি। তবে শতভাগ বুকিং হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। যদিও ঈদের ছুটি সাত দিনের, তবু অধিকাংশ পর্যটক ঈদের পরের দিন থেকে ২৯, ৩০ ও ৩১ তারিখের জন্য কক্ষ বুক করেছেন। সাধারণত ঈদের আগের ছুটিতে মানুষ খুব একটা ভ্রমণে বের হন না।


আরও পড়ুন

সিলেটের বিনোদন কেন্দ্রগুলো পর্যটনবান্ধব করা হবে

০৮ মে ২০২৬


নিসর্গ ইকো রিসোর্টের স্বত্বাধিকারী কাজী শামসুল হক বললেন, ‘এবার ঈদে স্থানীয় পর্যটকই বেশি দেখা যাচ্ছে। হাম রোগের প্রাদুর্ভাব, সড়কের বেহাল অবস্থা এবং বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগজনিত পরিস্থিতির কারণেও পর্যটক কম আসতে পারে। বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ বুকিং হয়েছে। আশা করছি আগামী দিনগুলোতে শতভাগ বুকিং হবে।’

বধ্যভূমি এলাকায় কর্মরত ফটোগ্রাফার ইরফান মিয়া জানান, অন্য বছর ঈদের পরদিন থেকেই হাজার হাজার পর্যটকের ভিড় দেখা যায়। কিন্তু এবার ঈদের তৃতীয় দিনেও সেই চিত্র নেই। প্রচণ্ড গরম, ট্রেনের টিকিট সংকট এবং রেলের অনিয়মিত সময়সূচি এর পেছনে কারণ হতে পারে।

ভ্রাম্যমাণ আনারস বিক্রেতা মানিক মৃর্ধা উল্লেখ করেন, ঈদকে সামনে রেখে বিভিন্ন আকারের আনারস সংগ্রহ করেছি। কিন্তু আশানুরূপ পর্যটক না আসায় বিক্রি কম হচ্ছে। অনেক আনারস নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। লাভ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

চাঁদের গাড়ির (জিপ) চালক বিল্লাল হোসেন হতাশা প্রকাশ করলেন, ‘ঈদ উপলক্ষে পর্যটক বাড়বে বলে আশা করেছিলাম। কিন্তু এখনো পর্যটক কম। বেশির ভাগ সময় স্ট্যান্ডে বসেই কাটাতে হচ্ছে।’


আরও পড়ুন

ঈদের ছুটিতেও কুয়াকাটায় নেই প্রত্যাশিত পর্যটক

৩০ মে ২০২৬



ঢাকা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটক ফাহমিদা আক্তার উচ্ছ্বাস প্রকাশ করলেন, ‘শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। পরিবার নিয়ে খুব ভালো সময় কাটছে। কয়েক দিন অবস্থান করে আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।’

স্থানীয় বাসিন্দা শিমুল তরফদার জানান, প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশের কারণে শ্রীমঙ্গল দিন দিন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।


আরও পড়ুন

ঈদের আনন্দে মাতোয়ারা চাঁদপুর, তিন নদীর মোহনায় পর্যটকদের ঢল

২৯ মে ২০২৬



পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক প্রজিত কুমার দাশ জোর দিলেন, ‘পর্যটনকেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশের সহযোগিতায় পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেছেন, ‘পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে। পর্যটকেরা যাতে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যদিও ঈদের প্রথম কয়েক দিনে পর্যটকের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম ছিল, তবে ছুটির বাকি দিনগুলোতে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আমরা আশা করছি।’

পর্যটকপর্যটনশ্রীমঙ্গলঈদের ছুটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়