Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদের আনন্দে মাতোয়ারা চাঁদপুর, তিন নদীর মোহনায় পর্যটকদের ঢল

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ২১:৩২
ঈদের আনন্দে মাতোয়ারা চাঁদপুর, তিন নদীর মোহনায় পর্যটকদের ঢল

ছবি: আগামীর সময়

মেঘনা, ডাকাতিয়া আর পদ্মা—তিন নদীর যেখানে মিতালী, সেই মোহনার রূপ যেন ঈদের ছুটিতে আরও মায়াবী হয়ে উঠেছে। পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও রাঙিয়ে তুলতে চাঁদপুরের অন্যতম দর্শনীয় স্থান ‘বড় স্টেশন মোলহেড’ এলাকায় এখন ভ্রমণপিপাসু মানুষের উপচে পড়া ভিড়।

আজ শুক্রবার (২৯ মে) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব আর প্রিয়জনদের সঙ্গে নিয়ে মানুষ মেতে উঠেছেন মোহনার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। ঈদের এই আনন্দ ভাগাভাগি করতে চাঁদপুর তো বটেই, পাশের জেলা কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকেও দলে দলে মানুষ ভিড় করছেন বড় স্টেশন মোলহেডে। কেউ নদীর পাড়ে বসে মেতেছেন গল্প আর আড্ডায়, কেউবা মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করছেন উৎসবের রঙিন মুহূর্তগুলো।

তবে মূল আকর্ষণের একটি বড় অংশ জুড়ে রয়েছে ট্রলার ও নৌকায় চড়ে মেঘনার বুকে জেগে ওঠা বালুচরে ঘুরে আসা, যা স্থানীয়দের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে বেশ পরিচিত।

সরেজমিনে দেখা যায়, বিকেলের দিকে দর্শনার্থীদের সমাগম আরও বাড়তে থাকে। শিশুদের কোলাহল, তরুণ-তরুণীদের ছবি তোলার ব্যস্ততা আর নদীর ঢেউয়ের মৃদু গর্জন—সব মিলিয়ে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গোধূলিলগ্নে নদীর মোহনায় বসে সূর্যাস্ত উপভোগ করার দৃশ্য ছিল দেখার মতো।

মানিকগঞ্জ থেকে সপরিবারে ঘুরতে আসা পারভেজুর রহমান তাঁর ভালো লাগার কথা জানিয়ে বললেন, 'ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে একটু ভিন্ন পরিবেশে সময় কাটাতে চাঁদপুরে এসেছি। তিন নদীর মোহনার সৌন্দর্য সত্যিই অসাধারণ, এখানে এসে মনটা জুড়িয়ে গেছে। ভবিষ্যতে ঈদের ছুটিতে আবার পরিবার নিয়ে আসার চেষ্টা করব।'

কুমিল্লা থেকে বন্ধুদের সঙ্গে আসা কলেজ শিক্ষার্থী মাহিম জানালেন, 'অনেকদিন ধরেই বড় স্টেশন মোলহেডে আসার ইচ্ছা ছিল। ঈদের ছুটিতে সেই সুযোগটা হাতছাড়া করিনি। নদীর মাঝখানে ট্রলারে ঘোরাঘুরি আর বালুচরে সময় কাটানোর অভিজ্ঞতা এককথায় দারুণ।'

দর্শনার্থীদের এই বিশাল সমাগমকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, ঈদ উপলক্ষে মানুষের সার্বিক নিরাপত্তায় পুলিশের তিনটি টহল টিম মাঠে কাজ করছে। এছাড়া প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত তিন নদীর মোহনায় মোতায়েন রয়েছে আলাদা একটি বিশেষ টিম। দর্শনার্থী ও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্য সড়কের প্রতিটি মোড়ে ট্রাফিক টিম কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রমত্তা নদীর স্নিগ্ধ বাতাস আর বালুচরের রোমাঞ্চ—সব মিলিয়ে চাঁদপুরের তিন নদীর মোহনা যেন এখন ঈদের আনন্দ আর রূপের এক অপূর্ব মেলা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়