Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫১
স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে হাতাহাতি

পটুয়াখালীর বাউফলে ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেলের (৪৮) ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা নজরুল খান ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন সোহেল। তবে নজরুল খান হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি হামলা নয়, প্রতিরোধ করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। পরে প্রিজাইডিং কর্মকর্তা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

এ সময় বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল। একপর্যায়ে তার সঙ্গে বিএনপি নেতা নজরুল খানের তর্ক হয়। পরে নজরুল খান ও তার সহযোগীরা সোহেলের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। এতে সোহেল আহত হন।

সংশ্লিষ্টদের অভিযোগ, সভাপতি নির্বাচন সম্পন্ন করার সময় প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন না। তাদের দাবি, ম্যানেজিং কমিটির সভায় ছয়জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। কিন্তু ওই সভায় পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন। ফলে কোরাম পূর্ণ না হওয়ায় সভাপতি নির্বাচন করার সুযোগ ছিল না। এরপরও প্রিজাইডিং কর্মকর্তা শাজাহান খানকে সভাপতি ঘোষণা করেন বলে তারা অভিযোগ করেন।

আরও পড়ুন

মব অনেকটাই নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০২৬


এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, ‘যেহেতু একমাত্র প্রার্থী শাজাহান খান এবং তার নাম প্রস্তাব ও সমর্থনে এসেছে, দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় আমি তাকে নির্বাচিত ঘোষণা করেছি। এতে আমার কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না।’

তিনি আরও বলেন, ‘মূলত এই ম্যানেজিং কমিটির অনুমোদন দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিয়ম অনুযায়ী কমপক্ষে ছয়জন সদস্য থাকা দরকার। তবে ইউএনও স্যার বলেছেন, প্রধান শিক্ষক বারবার নোটিশ দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানোর পরও অনেকে আসছেন না। তাই যতজন উপস্থিত পাওয়া যায়, তাদের উপস্থিতি নিয়ে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে কাগজপত্র দপ্তরে পাঠাতে বলা হয়েছে।’

হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নজরুল খান বলেন, ‘ম্যানেজিং কমিটির মিটিং উপলক্ষে আমাকে দাওয়াত করা হয়েছিল, তাই আমি এখানে এসেছি। ভুয়া জমিদাতা হিসেবে এই স্কুলে দীর্ঘদিন রাজত্ব করে গেছে। তাদের কারণে অন্য কেউ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেনি। আমি হামলা করিনি, প্রতিরোধ করেছি।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনের বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। ডিএসবি সদস্যদেরও জানানো হয়নি। এ বিষয়ে আমি শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলব। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীবাউফলম্যানেজিং কমিটির নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise