Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মব অনেকটাই নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯
মব অনেকটাই নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে বিজিবির অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে ‘মবের সংস্কৃতি’ কোনোভাবেই চলতে দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকার এরই মধ্যে মব অনেকটা নিয়ন্ত্রণে এনেছে বলে জানালেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলন এ প্রসঙ্গে কথা বলেছেন মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই মব দমনে সরকারের কঠোর অবস্থান জানান দিয়ে আসছিলেন বিএনপির এই নেতা। 

সেই অবস্থান পুনর্ব্যক্ত করে আজ বললেন, ‘এ ধরনের কর্মকাণ্ড দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে... মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। ইতোমধ্যে অনেকাংশে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’- এর উদ্বোধন ও ড্রোন প্রদর্শনীর আয়োজন ছিল বিজিবি সেক্টর সদর দপ্তরে। সেখানে সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অনুপ্রবেশ ঠেকাতে ডিজিটাল প্রযুক্তিনির্ভর আধুনিক নজরদারি ব্যবস্থা জোরদার হচ্ছে। দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে ব্যবহার করা হবে ‘থার্মাল ও নাইট ভিশন’ ড্রোন ব্যবহার করা হবে।

আরও পড়ুন

মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

০৪ জুন ২০২৬


‘সীমান্তের যেসব এলাকায় জনবল দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা কঠিন, সেখানে ড্রোন প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে। এসব ড্রোনের মাধ্যমে সীমান্তের অপর প্রান্তের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে’- বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশ্বের উন্নত প্রযুক্তির ড্রোন ধীরে ধীরে দেশে সংযোজন করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ ক্ষেত্রে আরও উন্নত সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশে ড্রোন তৈরি ও সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে... এর মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রতিরক্ষা শিল্পেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।’

আরও পড়ুন

আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

৩১ আগস্ট ২০২৬


‘ড্রোন শুধু সীমান্ত নিরাপত্তার কাজে নয়, প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, দুর্গম এলাকায় উদ্ধার অভিযান এবং অন্যান্য জরুরি কার্যক্রমেও ব্যবহার করা যেতে পারে’- যোগ করেন তিনি। 

মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবির সক্ষমতার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে চোরাচালান, মাদক পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

এক দিনের সফরে আজ মঙ্গলবার দুপুরে সিলেট পৌঁছান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।

সিলেটস্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন আহমদমব ভায়োলেন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise