Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাফারি পার্কে মারামারি, কর্মচারীদের বিরুদ্ধে দর্শনার্থীর মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৫:০৬
সাফারি পার্কে মারামারি, কর্মচারীদের বিরুদ্ধে দর্শনার্থীর মামলা

গাজীপুরের সাফারি পার্কে কিশোর দর্শনার্থীর সঙ্গে কর্মচারীদের হাতাহাতির ভিডিও থেকে নেওয়া ছবি।

গাজীপুরের সাফারি পার্কে ‘আবর্জনা’ নিয়ে কর্মচারী ও দর্শনার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কর্মচারীদের বিরুদ্ধে হামলার অভিযোগে শ্রীপুর থানায় মামলা করেছেন দর্শনার্থী সালমা হোসেন। আসামি করেছেন ছয়জনকে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম আজ রবিবার জানিয়েছেন এসব তথ্য।

গতকাল শনিবার দুপুরের এই ঘটনায় আহত হয়েছেন দুইপক্ষের ছয়জন। তারা হলেন, রাজধানীর নতুন বাজার এলাকা থেকে ঘুরতে যাওয়া সালমা হোসেন (৪৪), তার দুই কিশোর ছেলে, তাদের গাড়িচালক মো. রাসেল (২৫), পার্কের আউটসোর্সিং কর্মচারী মো. মোমিন ও মো. মাসুদ রানা। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পরপরই পার্কের আউটসোর্সিং কর্মচারী মো. ফরহাদকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

দর্শনার্থী সালমা হোসেন জানান, দুই ছেলেকে নিয়ে শনিবার দুপুরে গাজীপুর সাফারি পার্কে যান। পার্কের বাসের ভেতর ময়লা ও আবর্জনা থাকায় তা পরিস্কার করতে বলেন কর্মচারীদের।

সালমার অভিযোগ, পার্কের কর্মচারীরা এ নিয়ে তাদেরকে গালমন্দ করলে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে স্টিলের রড দিয়ে মারধর করা হয় তার দুই ছেলে ও তাদের গাড়িচালককে। তার সঙ্গে থাকা ৩ ভরি স্বর্ণের চেইন ও ৮০ হাজার টাকা এসময় খোয়া যায় বলেও অভিযোগ সালমার। 

আরও পড়ুন

খেয়ালখুশিমতো বাস্তবায়ন হচ্ছে সাফারি পার্ক প্রকল্প!

১১ জুলাই ২০২৬

তবে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমানের পাল্টা অভিযোগ, বাসে ময়লা থাকা নিয়ে পার্কের এক কর্মচারীর সঙ্গে তর্কের জেরে ওই নারীর এক ছেলে মারধর শুরু করে। পরিবারটিকে পার্ক অফিসে নিতে চাইলে তারা ফের উত্তেজিত হয়ে কর্মচারীদের ওপর হামলা করেন।

এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও গতকাল জানিয়েছিলেন তারেক।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম ইকবাল হোছাইন চৌধুরী বলেছেন, ‘আমাদের মো. মুমিন নামের একজন স্টাফকে মেরে আহত করা হয়েছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের কর্মচারীদের মারধর করায় বাসে থাকা ওই পর্যটকদের পার্ক অফিসে আনা হয় আলোচনার জন্য। এ সময় দুই পক্ষের মধ্যে আবার হাতাহাতি হয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানালেন, পুলিশ ঘটনাস্থল গতকাল পরিদর্শন করেছে। দর্শনার্থী সালমা হোসেন আজ থানায় মামলা করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরশ্রীপুরসাফারি পার্কহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি