Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

‘যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়’

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৫:১১
‘যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়’

বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে উপজেলা ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে কথা বরেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: আগামীর সময়

মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলেও যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় ধরনের দুর্নীতি ও দেশের ক্ষতি হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

আজ শুক্রবার সকাল ৯টায় বরিশালের বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের ‘এ+ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

সাদিক কায়েম বলেছেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই হবে না, ভালো মানুষও হতে হবে। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে। তাদের মাধ্যমে যেন দেশের কোনো ক্ষতি না হয়, সেই অঙ্গীকার করার আহ্বান জানান।

আরও পড়ুন

ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ

১৮ আগস্ট ২০২৬

তিনি আরও বলেছেন, শিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলেও তাদের কেউ কেউ দেশের বড় ক্ষতি করেন। তাদের মধ্যে যদি বাংলাদেশকে ধারণ করার মানসিকতা, দেশের জন্য স্বপ্ন ও দেশ গঠনের আকাঙ্ক্ষা থাকত, তাহলে দেশের চেহারা আরও বদলে যেত।

শিক্ষার্থীদের উদ্দেশে ডাকসু ভিপি বলেছেন, তাদের জীবন যেন সমাজের কল্যাণে কাজে আসে। যে মানুষের বেঁচে থাকা সমাজের জন্য কল্যাণকর, আল্লাহ তাকে পছন্দ করেন।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বরিশালবাউফলসাদিক কায়েম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise