মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলেও যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় ধরনের দুর্নীতি ও দেশের ক্ষতি হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।আজ শুক্রবার সকাল ৯টায় বরিশালের বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের ‘এ+ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।সাদিক কায়েম বলেছেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই...