Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

অক্সফোর্ডে হাসনাতকে শিক্ষকতার প্রস্তাব, দাবিটি কি সত্যি

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৬:৫৪
অক্সফোর্ডে হাসনাতকে শিক্ষকতার প্রস্তাব, দাবিটি কি সত্যি

ছবি: আগামীর সময়

‘অক্সফোর্ড ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলো। তারা এক পর্যায়ে বলে উঠে, আমাদের শিক্ষকেরাও আপনার মত জ্ঞানী না এবং আমাকে খণ্ডকালীন শিক্ষক হওয়ারও প্রস্তাব দেয় তারা!’—সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহর নামে এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে খণ্ডকালীন শিক্ষক হওয়ার প্রস্তাব পাওয়ার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ কখনোই এমন কোনো মন্তব্য করেননি।

গণমাধ্যম ও ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো প্রমাণ নেই

বর্তমানে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর এবং অক্সফোর্ড ইউনিয়নে অংশ নেওয়া নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। এমন একটি সময়ে তিনি যদি সত্যি এ ধরনের কোনো মন্তব্য করতেন, তবে তা স্বাভাবিকভাবেই দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ বা প্রতিবেদন হিসেবে প্রকাশ পেত।

কিন্তু অনুসন্ধানে কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এই দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল কিংবা অফিশিয়াল পেজেও এই বক্তব্যের কোনো অস্তিত্ব মেলেনি।

দাবির মূল উৎস

দাবিটির প্রকৃত উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৫ জুন সন্ধ্যায় এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়। তবে সেখানে তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ ছিল না।

পরবর্তীতে ওই পেজটি গভীরভাবে বিশ্লেষণ করে দেখা গেছে, এটি মূলত একটি ‘সার্কাজম’ বা ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশকারী পেজ। পেজটিতে নিয়মিত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এ ধরনের বহু ব্যঙ্গধর্মী ও রসাত্মক পোস্ট করা হয়ে থাকে। এটি স্পষ্ট যে, আলোচিত পোস্টটিও পেজটির পক্ষ থেকে কেবলই মজার ছলে করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

সামগ্রিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে এটি শতভাগ নিশ্চিত যে, হাসনাত আব্দুল্লাহর নামে প্রচারিত এই বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত একটি ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্টেকে সাধারণ নেটিজেনদের একাংশ সত্য মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে ছড়িয়ে দিয়েছেন।

অক্সফোর্ডখণ্ডকালীন শিক্ষকহাসনাত আব্দুল্লাহসাদিক কায়েম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি