Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

‘অক্সফোর্ডের’ সেই অনুষ্ঠানের নেপথ্যে কী?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ২১:০০
‘অক্সফোর্ডের’ সেই অনুষ্ঠানের নেপথ্যে কী?

ছবি: আগামীর সময়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম এবং নাবিলা ইদ্রিস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক ডিবেটিং চেম্বারে বক্তব্য দিয়েছেন— দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। একই দাবি সাদিক কায়েম নিজেও তার একটি ভিডিও বক্তব্যে তুলে ধরেন।
তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এই দাবিটি পুরোপুরি সঠিক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, বরং অক্সফোর্ড বাংলা সোসাইটির আমন্ত্রণে ওই প্যানেল আলোচনায় অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানটির প্রকৃত ধরন ও ভেন্যু বিতর্ক

ছদ্মনাম ব্যবহারকারী লেখক মহিউদ্দিন মোহাম্মদের একটি ফেসবুক পোস্ট থেকে জানা যায়, এই অনুষ্ঠানটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিয়নের অফিসিয়াল কোনো আয়োজন ছিল না। তার দাবি অনুযায়ী, অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষ ই-মেইলে নিশ্চিত করেছে, অনুষ্ঠানটি প্রাইভেট বা বেসরকারিভাবে আয়োজন করা হয়েছে এবং এর জন্য নির্দিষ্ট সময়ের ডিবেটিং চেম্বারটি শুধু ভাড়া দেওয়া হয়েছিল। ফলে অনুষ্ঠানটির পরিকল্পনা, আয়োজন বা অতিথি আমন্ত্রণের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা ইউনিয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিল না।


আসল আয়োজক ও অনুষ্ঠানের বিবরণ

বাস্তব তথ্য যাচাইয়ে দেখা যায়, গত ১৪ জুন সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির ভেন্যুতে ‘The July Revolution and the Return of Democracy in Bangladesh’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এটি মূলত আয়োজন করেছিল ‘অক্সফোর্ড বাংলা সোসাইটি’। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের পোস্ট অনুযায়ী, এই অনুষ্ঠানে বক্তা হিসেবে হাসনাত আব্দুল্লাহ, নাবিলা ইদ্রিস, সাদিক কায়েম ও আলিয়ার রহমানের নাম উল্লেখ রয়েছে।

অন্যদিকে, অক্সফোর্ড ইউনিয়নের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ইভেন্টটি নিয়ে একটি সংক্ষিপ্ত পোস্ট পাওয়া যায়। সেখানে নিবন্ধনের জন্য একটি গুগল ফর্ম যুক্ত ছিল, যার শিরোনাম ছিল ‘Oxford Union–Bangla Society Bangladesh Panel: Meet and Greet’।


প্রতিবেদন ও অক্সফোর্ড ইউনিয়নের অবস্থান

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রসংবাদমাধ্যম ‘চেরওয়েল’ (Cherwell)-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড বাংলা সোসাইটি ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক একটি আলোচনা আয়োজন করে। সেখানে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম অংশ নেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অক্সফোর্ড ইউনিয়ন এই আলোচনাকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে বর্ণনা করেছে। তবে অক্সফোর্ড ইউনিয়নের ওয়েবসাইট থেকে স্পষ্ট জানা যায়, এটি একটি সম্পূর্ণ স্বাধীন বিতর্ক সংগঠন, যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো অংশ বা বিভাগ নয়।



সামগ্রিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে এটি পরিষ্কার যে, ভাইরাল হওয়া দাবিটি আংশিক সত্য ও আংশিক বিভ্রান্তিকর। হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম ও নাবিলা ইদ্রিসরা অক্সফোর্ড ইউনিয়নের ভেন্যুতে বক্তব্য দিয়েছেন— এই তথ্যটি সত্য। তবে তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে যাননি; তারা মূলত অক্সফোর্ড বাংলা সোসাইটির আমন্ত্রণে একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন।

হাসনাত আব্দুল্লাহসাদিক কায়েমনাবিলা ইদ্রিসঅক্সফোর্ডবাংলা সোসাইটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি