Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পিচ্চি রাজা পালিয়েছিলেন পুলিশের সহযোগিতায়, বোনসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৬:১৫
পিচ্চি রাজা পালিয়েছিলেন পুলিশের সহযোগিতায়, বোনসহ গ্রেপ্তার ৩

জিএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং। ছবি: আগামীর সময়

ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে ৩০ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩৪) পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য ও তার বোনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের তদন্তে উঠে এসেছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রিজন ভ্যান থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে পালিয়েছেন পিচ্চি রাজা। এ ঘটনায় প্রিজনভ্যানে দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রিজনভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমা। সাময়িক বরখাস্ত অন্য তিন পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেন।

আজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

জিএমপি কমিশনার বলেছেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাসহ ২৯ আসামিকে এসকর্ট করে প্রিজনভ্যানে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। পথে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় জিএমপি ডিবির দক্ষিণ বিভাগের পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলামকে।

তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, ঢাকা জেলা জজ আদালত থেকে প্রিজনভ্যানটি রওনা হয়ে তাঁতীবাজারের পুপলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে পৌঁছালে সেটি থামানো হয়। এরপর এসকর্ট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস ও চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে প্রিজনভ্যানের চাবি নেওয়া হয়।

পরে পিচ্চি রাজা ও হাজতি আসামি খাইরুল বাশারকে ভ্যান থেকে নামিয়ে সামনের দিকে নেওয়া হয়। খাইরুল বাশার প্রিজন ভ্যানের চালকের পাশের আসনে বসেন। তবে পিচ্চি রাজা ও এসআই প্রবীর কুমার ভ্যানে ওঠেননি।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, ওই সময় অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে পিচ্চি রাজা পালিয়ে যান। পরে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করতে একটি সাজানো ঘটনা তৈরি করা হয়। সেখানে বলা হয়, গাজীপুরের বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে পিচ্চি রাজা প্রস্রাব করতে গেলে কৌশলে পালিয়ে যান।

আরও পড়ুন

পালানো ‘পিচ্চি রাজা’ গুম হয়ে যেতে পারেন, শঙ্কা স্ত্রীর

৩০ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ কমিশনার জানিয়েছেন, তদন্তে পাওয়া সাক্ষ্য ও তথ্যের ভিত্তিতে এসআই প্রবীর কুমার বিশ্বাস, নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। নায়েক কামাল হোসেনের বাসা থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় প্রিজন ভ্যানে থাকা অন্য তিন পুলিশ সদস্যকেও নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও জানালেন, প্রিজনভ্যান কারাগার থেকে আদালত এবং আদালত থেকে কারাগারে যাওয়ার পথে কোথাও থামার নিয়ম নেই। বড় ধরনের কোনো সমস্যা হলে নিকটবর্তী থানায় থামতে হয়। কিন্তু প্রিজনভ্যানটি যে স্থানে থামানো হয়েছিল বলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দাবি করেছেন, সেখানে থামার কোনো কারণ ছিল না।

পুলিশ কমিশনার জানিয়েছেন, সাময়িক বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তাদের বক্তব্য ও ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। আসামি পালানোর সময় এসআই প্রবীর কুমার বিশ্বাস সিভিল পোশাকে ছিলেন। এসকর্ট পার্টিতে দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার সিভিল পোশাকে থাকারও নিয়ম নেই।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম জানিয়েছেন, সাময়িক বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে এখনো ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট ও সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। আসামি যে স্থান থেকে পালিয়ে গেছেন বলে প্রথমে দাবি করা হয়েছিল, তদন্তে সেটিও সঠিক পাওয়া যায়নি। পালানোর স্থান নিয়ে পুলিশ সদস্যরা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন।

তদন্ত কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে যে পিচ্চি রাজা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছেন। ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। পলাতক পিচ্চি রাজাসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে।

পুলিশপিচ্চি রাজাগাজীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?