Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পালানো ‘পিচ্চি রাজা’ গুম হয়ে যেতে পারেন, শঙ্কা স্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪
পালানো ‘পিচ্চি রাজা’ গুম হয়ে যেতে পারেন, শঙ্কা স্ত্রীর

ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে রাজার স্ত্রী সাদিয়া আক্তার খুশি। ছবি: আগামীর সময়

প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়া ‘পিচ্চি রাজা’কে যখন খুঁজছে পুলিশ; তখন তার স্ত্রী সাদিয়া আক্তার খুশি আশঙ্কা প্রকাশ করলেন, গুম করা হতে পারে তার স্বামীকে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এই শঙ্কার কথা জানান তিনি। স্বামীকে দ্রুত উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

রাজাকে কারাগার থেকে বের করিয়ে আনার কথা বলে এক সাংবাদিক কোটি টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেন সাদিয়া। তার বিরুদ্ধেও পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা গত ১৯ মে স্ত্রীসহ বিদেশ থেকে দেশে ফেরার পরপরই গ্রেপ্তার হয়েছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর একটি মামলায় হাজিরা দিতে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছিল ঢাকার আদালতে। ফিরিয়ে নেওয়ার সময় শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থামিয়ে তিনি পালিয়ে যান। তারপর থেকে তিনি লাপাত্তা।

সংবাদ সম্মেলনে সাদিয়া বলেন, তার স্বামীকে কারামুক্ত করে দেওয়া এবং নতুন মামলায় না জড়ানোর আশ্বাস দিয়ে ওই সাংবাদিক তাদের কাছ থেকে ধাপে ধাপে এক কোটি টাকা নিয়েছেন। এই টাকা জোগাড় করতে তাদের গাড়ি ও স্বর্ণালংকারও বিক্রি করতে হয়েছে। কিন্তু টাকা দেওয়ার পরও তার স্বামী জামিনে মুক্তি পাননি। বরং তাকে একের পর এক নতুন মামলায় জড়ানো হয়েছে।

ওই সাংবাদিকের ইশারায় রাজাকে গুম করা হতে পারে বলে শঙ্কা সাদিয়ার। তাই তিনি চাইছেন, তার স্বামীকে উদ্ধারে তৎপর হোক আইনশৃঙ্খলা বাহিনী।

যে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তিনি মাদক কারবারে জড়িত ছিলেন বলে দাবি করেন সাদিয়া। তার অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় নথি ও তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার কথা জানান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ নানা অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে।

২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও রাজাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

পিচ্চি রাজাগুম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না