Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারী আটক

কক্সবাজারে পর্যটকদের মারধর, ছিনতাইয়ের চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৭:০১
কক্সবাজারে পর্যটকদের মারধর, ছিনতাইয়ের চেষ্টা

ছবি: আগামীর সময়

কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টের ঝাউবাগানে বেড়াতে আসা একদল পর্যটককে মারধর, ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় ফটোগ্রাফার ও ট্যুরিস্ট পুলিশের দ্রুত হস্তক্ষেপে পর্যটকেরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

এই ঘটনায় জড়িত চক্রের এক নারী সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, সিলেটের হবিগঞ্জ থেকে ১১ জনের একটি দল ছয়টি মোটরসাইকেল নিয়ে প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে সকালে কক্সবাজারে পৌঁছান। কিছুক্ষণ বিশ্রাম ও খাবার খাওয়ার পর তারা সৈকতের ঝাউবাগান এলাকায় ঘুরতে যান। সেখানে একটি মোটরসাইকেল পার্কিং করে ছবি তুলছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী দলের সদস্য রাহাত বললেন, ‘হঠাৎ এক ব্যক্তি এসে মোটরসাইকেলটি তার বলে দাবি করে। পরে আরও কয়েকজন সেখানে জড়ো হয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তারা মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বৈধ কাগজপত্র দেখানোর কথা বললেও তারা উত্তেজিত আচরণ শুরু করে। একপর্যায়ে আমার বন্ধু সাব্বিরকে মারধর করা হয় এবং ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।’

‘পরিস্থিতি খারাপের দিকে গেলে আমরা ট্যুরিস্ট পুলিশকে খবর দিই। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নিশ্চিত করে। তাদের সহযোগিতা না পেলে বড় ধরনের বিপদে পড়তে হতো,’ যোগ করেন তিনি।

মারধরের শিকার পর্যটক সাব্বির জানান, ‘সৈকত এলাকায় পর্যটকদের আরও জোরালো নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। ভবিষ্যতে যেন কেউ এমন ঘটনার শিকার না হন, সে বিষয়ে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

ঘটনার সময় স্থানীয় কয়েকজন ফটোগ্রাফারও পর্যটকদের সহায়তায় এগিয়ে আসেন। তাদের অভিযোগ, সৈকতের ঝাউবাগান এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র পর্যটক, ফটোগ্রাফার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছে।

সি-গাল পয়েন্ট এলাকায় দীর্ঘ দুই দশক ধরে কর্মরত স্থানীয় ফটোগ্রাফার জয়নাল। তিনি বলেছেন, এখানে কিছু ছিন্নমূল যুবক রয়েছে, যারা সুযোগ পেলেই পর্যটক ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। ট্যুরিস্ট পুলিশ দ্রুত উপস্থিত হওয়ায় অভিযুক্তদের একজন পালিয়ে গেলেও এক নারীকে আটক করা সম্ভব হয়েছে। তিনি সুগন্ধা পয়েন্ট থেকে জলতরঙ্গ পর্যন্ত ঝাউবাগান এলাকায় নিয়মিত টহল ও কঠোর নজরদারি বাড়ানোর জোর দাবি জানান।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পরিদর্শক মো. পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘সিলেট থেকে আসা পর্যটকদের একটি মোটরসাইকেল কিছু ব্যক্তি নিজেদের বলে দাবি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নিশ্চিত করে। পরে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।’

কক্সবাজারছিনতাইপর্যটক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise