Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গ্যাস সংকটে সিএনজিচালকের আকুতি ‘এ কেমন জীবনরে ভাই’

ইফরাজ নুর, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৮:৫৮
গ্যাস সংকটে সিএনজিচালকের আকুতি ‘এ কেমন জীবনরে ভাই’

ছবি: আগামীর সময়

‘পকেটে টাকা নাই। পেটে নাই ভাত। বাজার নাই ঘরে— ‘এ কেমন জীবনরে ভাই!’ দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথাগুলো বলছিলেন সিএনজিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে চট্টগ্রাম নগরীর হালিশহরে ভাড়া বাসায় থাকেন তিনি। গত এক সপ্তাহ ধরে গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন।

গতকাল রাত থেকে গ্যাসের আশায় শহরের বিভিন্ন সিএনজি স্টেশনে ঘুরেছেন তিনি। শেষমেশ সিআরবি মোড় থেকে লাইনে দাঁড়ালেন। রাত কাটিয়ে আজ সোমবার দুপুর ১টায় আধা কিলোমিটার দূরের কদমতলী মোড়ের সিএনজি পাম্পের কাছাকাছি এসে পৌঁছেছেন মাত্র। এর মধ্যেই গ্যাস বন্ধ। তখনো তিনি গ্যাস পাওয়ার অপেক্ষায়।

আয়ের একমাত্র উৎস সিএনজিতেই সারারাত কাটাতে হয়েছে তাকে। পকেটে ছিল মোটে ৫০০ টাকা। গত রাত ২০০ টাকার খাবার খেয়ে ফেলেছেন। বাকি ৩০০ টাকা রেখেছেন গ্যাসের জন্য। গ্যাস আদৌ পাবেন কি না, তা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। কারণ গতকাল রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত গ্যাস দিয়েছিল পাম্প। পরবর্তী গ্যাস কখন দিবে জানে না কেউ।

আরও পড়ুন

হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়ল জাহাজ

০৩ আগস্ট ২০২৬

শাহাবুদ্দিন জানালেন, 'আগে ৫-৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস মিলত। গাড়ির মালিকের দৈনিক ১ হাজার ১০০ টাকার পাওনার চাপ, পরিবারের ভরণপোষণ সবমিলিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি।’

শাহাবুদ্দিনের মতো একই কষ্টে অন্য চালকরাও। মোহাম্মদ আমির হোসেন ও মহসিনসহ আরও অনেক চালক জানালেন, তারা একইভাবে সিআরবি সাত রাস্তার মোড় থেকে কেউ ভোর ৪টা কেউবা ৫টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর পর্যন্ত গ্যাস পাম্পের সামনে আসতে পারেননি। পকেটের শেষ সম্বলটুকু ফুরিয়ে গেছে অনেকের।

দিনভর রোদে পুড়ে বিভিন্ন পাম্পে ঘুরে গ্যাস না পেয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে অনেকে। গ্যাসের এই তীব্র সংকটের কারণে বর্তমানে রাস্তায় সিএনজিচালিত যানবাহনের সংখ্যাও অনেক কমে গেছে। প্রতিটি সিএনজি স্টেশনের সামনে অটোরিকশা ছাড়াও প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপের মতো গ্যাসচালিত গাড়ির দীর্ঘ লাইন।

গ্যাসসংকটের প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের যাতায়াতেও। পাম্পে দীর্ঘ সারি এবং জ্বালানি সংকটের অজুহাতে চলাচলরত সিএনজিচালকরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন।

শিক্ষার্থী আতিক ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘কাজীর দেউড়ি মোড় থেকে মহসিন কলেজ পর্যন্ত নিয়মিত সিএনজি ভাড়া ৮০ টাকা হলেও বর্তমান সংকটের অজুহাতে ১৫০ টাকা পর্যন্ত দাবি করছেন।’

আরও পড়ুন

সিনেমার বাজারকে সারা বছর সচল রাখতে চাই

০৩ আগস্ট ২০২৬

এ ছাড়া চট্টগ্রামের বেশ কিছু এলাকায় বাসাবাড়িতেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে হোটেল ও রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। কেউবা বিকল্প চুলায় রান্না-বান্না করছেন।

অন্যদিকে, কল-কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান ও পোশাকশিল্পে গ্যাসসংকটের কারণে উৎপাদন বিঘ্নিত হচ্ছে। যার ফলে বড় ধরনের লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা।

মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে আমেরিকার এক্সিলারেট এনার্জির টার্মিনালে বয়লারে আগুন লাগায় সেই টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। ১১০০ মিলিয়ন ঘনফুট এলএনজির বিপরীতে এখন সরবরাহ অর্ধেক কমে মিলছে ৫০০ মিলিয়ন ঘনফুট। এর প্রভাব পড়েছে শিল্প ও আবাসিকে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে সেই টার্মিনাল মেরামত করা গেলে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছে পেট্রোবাংলা।

গ্যাস সংকটসিএনজিচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির