Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়ল জাহাজ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯
হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়ল জাহাজ

ছবি: আগামীর সময়

স্টিয়ারিং বিকল হয়ে কর্ণফুলী নদীর বন্দরের প্রবেশ পথে বা চ্যানেলে কনটেইনারবাহী একটি বিদেশি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়েছে। জাহাজটি ভাসতে ভাসতে মোহনার বাইরে গিয়ে শেষমেষ নেভাল একাডেমির পাশে চরে গিয়ে আটকা পড়ে। আজ সোমবার দুপুর সোয়া ২টায় এ ঘটনা ঘটে।

মাল্টার পতাকাবাহী ‘সিএনসি ইউরেনাস’ জাহাজটিতে ১ হাজার ২৮২ একক আমদানি পণ্যভর্তি কনটেইনার ছিল। জাহাজটি আসছিল চীনের শেনজেন বন্দর থেকে।

জাহাজে থাকা কয়েক হাজার কোটি টাকা আমদানি পণ্যের কোনো ক্ষতি হয়েছে কি না, জানা যায়নি। তবে জাহাজে থাকা বিদেশি নাবিকরা নিরাপদে আছেন।

চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ দুর্ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, ‘সব নাবিক নিরাপদে অক্ষত আছে। বন্দর প্রবেশপথ সচল আছে। তবে জাহাজের মেকানিক্যাল প্রবলেম হয়েছে তাই আমাদের মেরিন বিভাগের টিম টাগবোট নিয়ে ঘটনাস্থলে আছে। এখন কর্ণফুলী নদীতে ভাটা শুরু হয়েছে। পরবর্তী জোয়ারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

আরও পড়ুন

‘সবজি কিনতেই ৭০০ টাকা শেষ’

০৩ আগস্ট ২০২৬

জাহাজটি প্রবেশপথে আটকে গেলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেত। আর দেশের ৯২ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি পরিবহনকারী চট্টগ্রাম বন্দরের এই লাইফলাইন অচল হয়ে যেত। সৌভাগ্যবশত সেই বিপদ থেকে বেঁচে যায় চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভেড়ার জন্য আসছিল। মোহনায় প্রবেশের কিছুদূর গিয়েই জাহাজটির স্টিয়ারিং বিকল হয়। সোয়া ২টা থেকে সেটি ভেসে গিয়ে ৪০ মিনিট পর মোহনার পাশে নেভাল একাডেমির পশ্চিমপাশের সাগরে আটকা পড়ে। সেই সময় ভাটার কারণে পানির গভীরতা কম থাকায় চরে আটকা পড়ে। না হলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

বন্দরের চারটি টাগবোট এবং মেরিন বিভাগের চারজন পাইলট ঘটনাস্থলে গিয়ে জাহাজটির নিরাপদ নোঙর নিশ্চিতে কাজ করছেন।

এ বিষয়ে জানতে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এপিএল এর কর্মকর্তা এনামুল হক টিটু ফোনে সাড়া দেননি।

জাহাজমেঘনাসিএনসি ইউরেনাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির