Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মেঘনা

মেঘনায় নির্বাচনী প্রচারণায় হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
মেঘনায় নির্বাচনী প্রচারণায় হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলার মামলায় এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রবিবার ভোররাত আড়াইটার দিকে উপজেলার সোনাকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতার নাম মো. রফিকুল ইসলাম (৪৮)। তিনি মেঘনা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও বড়কান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং প্যানেল চেয়ারম্যান। রফিকুল ওই গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বা...
সারা দেশ•২ দিন আগে
মেঘনায় নৌপুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলের মৃত্যু
মেঘনায় নৌপুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলের মৃত্যু
ব‌রিশালের হিজলার মেঘনা নদীতে নৌপুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আকতার হোসেন হাওলাদার (৪০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় আরও চারজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বিভিন্নস্থানে চিকিৎসা করানো হচ্ছে।ঘটনাটি ঘটেছে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের শাওড়া অরাকুল মাছঘাটসংলগ্ন এলাকায়।নিহত আকতার হোসেন হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর মেমানিয়া গ্রামের বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে।আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিহতের লাশ হিজলা উপজেলা হাসপাতালে রয়েছে।স...
সারা দেশ•১৮ দিন আগে
মেঘনা নদীতে অভিযান, ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
মেঘনা নদীতে অভিযান, ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
দেশব্যাপী শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।আজ শুক্রবার রায়পুরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর এবং মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীমসহ পুলিশের একটি দল।...
সারা দেশ•২৫ দিন আগে
পাঁচ মিনিটের ব্যবধানে উধাও ভ্যানিটি ব্যাগ, গ্রেপ্তার ২
পাঁচ মিনিটের ব্যবধানে উধাও ভ্যানিটি ব্যাগ, গ্রেপ্তার ২
কুমিল্লার মেঘনায় পাঁচ মিনিটের ব্যবধানে ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া ৪৮ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মানিকারচর বাজার থেকে গ্রেপ্তার করা হয় তাদের।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের মতি মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০) এবং চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের মৃত মো. করম আলীর ছেলে লাক মিয়া ওরফে লাকি মিয়া (৪৩)। আরও পড়ুন...
সারা দেশ•২৪ দিন আগে
সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ
সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ
দলীয় পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগে বিএনপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে। তাকে অব্যাহতি দেয় কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এরই মধ্যে তার বিরুদ্ধে আরও সাড়ে আট লাখ টাকা নেওয়ার অভিযোগ করেছেন দুই বিএনপি নেতা। এসব অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা বিএনপি।গত সোমবার ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমের কাছে লিখিত অভিযোগ দেন মোসলেম...
সারা দেশ•২৭ দিন আগে
পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
দলীয় পদ দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল সোমবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা।লিখিত অভিযোগে মোসলেম মোল্লা উল্লেখ করেছেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনী তার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। এ ছাড়া তাকে তি...
সারা দেশ•২৮ দিন আগে
নদীতে নেমে জেলেদের সতর্ক করলেন এমপি মানিক
নদীতে নেমে জেলেদের সতর্ক করলেন এমপি মানিক
ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন নির্বিঘ্ন রাখা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরাসরি মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের সতর্ক করলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।আজ রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানোর পাশাপাশি জেলেদের সচেতনতামূলক বক্তব্য দেন তিনি। এ সময় মাছ ধরার প্রস্তুতিকালে নৌকা ও জাল জব্দ করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।অভিযানকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, নদীতে নেমে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নামছে...
সারা দেশ•৩০ দিন আগে
মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান
মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান
কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. কিরন অর রশীদকে আহ্বায়ক এবং মো. নাদিমুজ্জামান (ছোটন)-কে সদস্য সচিব করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার ও সদস্যসচিব মো. রবিউল মনির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটিতে ১০ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। স্বপন মাহমুদ আলভীকে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ জন যুগ্ম সদস্যসচিব, মো...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মেঘনায় চেয়ারম্যান প্রার্থী রুবেল ডাকাতি মামলায় গ্রেপ্তার
মেঘনায় চেয়ারম্যান প্রার্থী রুবেল ডাকাতি মামলায় গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদ রুবেলকে (৩২) মানিকগঞ্জের সাটুরিয়া থানায় করা একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার ভোররাতে উপজেলার রামপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল গ্রামের রুস্তম আলীর ছেলে।সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন ভুক্তভোগী সাটুরিয়া থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ডাকাতির ঘটনায় লুট হওয়া ৩০০টি গ্যাস সিল...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার বিএনপি নেতার
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার বিএনপি নেতার
কুমিল্লার মেঘনায় বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী। তার দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুজনের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হলেও শারীরিক লাঞ্ছনার কোনো ঘটনা ঘটেনি। ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) তাদের সামনে মারামারি বা শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।আজ সোমবার দুপুরে মেঘনা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমিজ উদ্দিন লন্ডনী এসব কথা বলেন।তার বিরুদ্ধে আনা অভিযোগকে...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট
চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে।আজ সোমবার সকালে লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।চাঁদপুর নৌ থানার ওসি আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায়। তবে পুলিশের একটি শটগান নদীতে পড়ে নিখোঁজ হয়।এদিকে মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় মোট ২৮ জন জেলেকে গ্রেপ্...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মেঘনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মেঘনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম মাওলাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শনিবার ভোর তিনটার দিকে উপজেলার শেখেরগাঁও গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রামের মৃত মর্তুজা আলীর ছেলে।পুলিশ জানায়, ২০২১ সালে গোলাম মাওলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। মামলায় তার সাজা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।মেঘনা থানার ওসি মো. শ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
হত্যা মামলায় জামিন নিতে এসে কারাগারে ৩২ আসামি
মেঘনা ● হত্যা মামলায় জামিন নিতে এসে কারাগারে ৩২ আসামি
কুমিল্লার মেঘনায় কুহিনূর আক্তার হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেওয়া ৩৮ আসামি নিম্ন আদালতে জামিন নিতে হাজির হলে ৩২ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে ছয় আসামিকে জামিন দেওয়া হয়েছে।আজ সোমবার কুমিল্লার আদালতে হাজির হয়ে ৩৮ আসামি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়জনকে জামিন দেন এবং বাকি ৩২ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরও তিন আসামি আদালতে হাজির হননি। আরও পড়ুন...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাতজন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায়...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মেঘনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
মেঘনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা চিকিৎসার জন্য পাশের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন জামাল ও সালমা। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মেঘনার পাড়ে দুলছে সাদা কাশফুল
মেঘনার পাড়ে দুলছে সাদা কাশফুল
এক পাশে মেঘনা নদীর শান্ত জলরাশি, অন্য পাশে সারি সারি কাশফুল। সবুজের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা কাশফুলগুলো হাওয়ার দোলায় যেন শুভ্র পালক মেলে নেচে উঠছে। প্রকৃতির এমন অপরূপ সাজে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।শরৎ এলেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর ও ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীর পাড় জুড়ে কাশফুলের সমারোহ দেখা যায়। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ফুটে থাকা কাশফুল দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। দুই থেকে তিন মাস ধরে থাকা এই কাশফুলের শুভ্র সৌন্দর্য যেন প্রকৃতিপ্রেমীদের...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মেঘনায় ট্রলার ডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলালের মরদেহ উদ্ধার
মেঘনায় ট্রলার ডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলালের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের চার দিন পর হেলালউদ্দিনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও বৈদ্যেরবাজার নৌফাঁড়ি পুলিশ।আজ সোমবার দুপুরে মেঘনা নদীর শাখা নদী মারিখালীর রতনপুর ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।হেলাল উদ্দিনের মরদেহ পরিবারের পক্ষ থেকে নিহত হেলালউদ্দিনের বোন জামাই মোক্তার হোসেন মরদেহ শনাক্ত করেন। নিহতের মরদেহ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে গত শনিবার সকালে মেঘনা নদীর বৈদ্যেরবাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে থেকে তার...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
রাত নামলেই চুরি আতঙ্ক মেঘনায়
রাত নামলেই চুরি আতঙ্ক মেঘনায়
কুমিল্লার মেঘনায় রাত নামলেই চুরির আতঙ্কে আট ইউনিয়নের মানুষ। এর মধ্যে প্রতিদিনই অন্তত পাঁচ থেকে ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কোনো না কোনোভাবে চুরির ঘটনা ঘটছে। কোথাও সিঁধ কেটে, কোথাও ঘরের দরজা-জানালা ভেঙে, আবার কোথাও ভিন্ন কৌশলে এসব চুরি হচ্ছে। এসব ঘটনায় প্রতিদিন গড়ে তিন লাখ টাকা বা তারও বেশি মূল্যের অর্থ-সম্পদ চুরি হচ্ছে। সে হিসাবে মাসে চুরি হওয়া অর্থ-সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে চার কোটি টাকা।সর্বশেষ রবিবার ভোররাতে গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামের গাজী বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময়...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মেঘনায় ট্রলারডুবি: দুদিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
মেঘনায় ট্রলারডুবি: দুদিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।মৃতরা হলো— হেলাল উদ্দিনের ছেলে সজিব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)। এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন (৫৪)। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ। আরও পড়ুন...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মেঘনায় ট্রলারডুবি : নিখোঁজ ৪ জনের খোঁজ মেলেনি ২৮ ঘণ্টায়ও
মেঘনায় ট্রলারডুবি : নিখোঁজ ৪ জনের খোঁজ মেলেনি ২৮ ঘণ্টায়ও
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ২৮ ঘণ্টা পার হলেও একই পরিবারের নিখোঁজ ৪ সদস্যে সন্ধান পাওয়া যায়নি।আজ শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে আসার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবে এক নারী নিহত ও একই পরিারের ৪ জন নিখোঁজ হন।নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল। তবে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া গেলেও নিখোঁজ কাউকে পাওয়া যায়নি।ট্রলারডুবির ঘটন...
সারা দেশ•প্রায় ২ মাস আগে