নদীতে নেমে জেলেদের সতর্ক করলেন এমপি মানিক

মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের সতর্ক করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক
ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন নির্বিঘ্ন রাখা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরাসরি মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের সতর্ক করলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
আজ রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানোর পাশাপাশি জেলেদের সচেতনতামূলক বক্তব্য দেন তিনি। এ সময় মাছ ধরার প্রস্তুতিকালে নৌকা ও জাল জব্দ করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, নদীতে নেমে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নামছেন কি না এবং প্রশাসন কীভাবে অভিযান পরিচালনা করছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেছি। অল্প কিছু জেলে নদীতে নামার চেষ্টা করলেও প্রশাসন তাদের প্রতিহত করছে বলে জানান তিনি।
‘সেনাদের জীবিত ফেরান’, দায়িত্ব নিয়েই ট্রাম্পকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী
১৮ অক্টোবর ২০২৬
জেলেদের উদ্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক জানান, মা ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময়ে সবাইকে আইনকানুন মেনে চলতে হবে।
এ সময় জীবিকা নিয়ে কোনো সমস্যা দেখা দিলে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলেদের যেকোনো প্রয়োজনে তার দরজা সব সময় খোলা থাকবে।




